বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

মৃত্যুর পর কতদিন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি অ্যাকটিভ থাকবে?

নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০১:০২ পি.এম

ফাইল ছবি

তথ্য প্রযুক্তির উৎকর্ষের ধারাবাহিকতায় বর্তমানে একে অপরের সঙ্গে যোগাযোগের তথা সামাজিক যোগাযোগের সবচেয়ে দ্রæত ও সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলো। আপনি যখন নিজ হাতে আপনার সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টটি চালাবেন তখন কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মৃত্যুর পর আপনার এই অ্যাকাউন্টটির কী হবে?

আসুন জানা যাক আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টটির কী হবে-

ফেসবুকঃ আপনি চাইলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে অথবা চালু রাখবে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার মৃত্যুর পরও স্মৃতি হিসেবে চালু রাখতে চান তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার প্রোফাইল নামের পাশে ‘জবসবসনবৎরহম’ অর্থাৎ স্মরণে এই শব্দটি দেখাবে। তবে আপনার মৃত্যুর পরে আপনার অ্যাকাউন্টটি কে চালাবে সে ব্যাপারে আপনাকে একটি আইনি চুক্তি বা উইল এর কপি ফেসবুককে পাঠাতে হবে। এতে ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক এবং তার নাম জানাতে হবে। মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দেখিয়ে ওই ব্যক্তি আপনার অ্যাকাউন্টটি নিজের আয়ত্বে নিয়ে আসতে পারবে।

ইউটিউবঃ ইউটিউবও তাদের ইউজারদেরকে মৃত্যুর পর নিজেদের অ্যাকাউন্টের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দিয়ে রেখেছে। যারা ইউটিউবে চ্যানেল খুলে মিলিয়ন ডলার আয় করছেন তাদের জন্য এটা খুবই উপকারী হয়েছে। এ ক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো আপনার মৃত্যুর পর আপনার ইউটিউব চ্যানেলটি কে চালাবে সে-সংক্রান্ত একটি আইনি দলিল বা ডকুমেন্ট পাঠাতে হবে ইউটিউব কর্তৃপক্ষের কাছে। আপনি যদি তা না চান তাহলে ইউটিউব কর্তৃপক্ষ নিজেরাই আপনার চ্যানেলটি বন্ধ করে দেবে। কোনো ইউটিউব চ্যানেলে একটা নির্দিষ্ট সময় পর‌্যন্ত কোনো তৎপরতা না চালানো হলে সেটি আপনাতেই বন্ধ করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ।

ইনস্টাগ্রামঃ ইনস্টাগ্রামের নীতিও এর জন্মদাতা কম্পানি ফেসবুকের মতোই। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও মৃত্যুর পর চাইলে বন্ধ করে দেওয়া যায় বা স্মৃতি হিসেবে চালু রাখা যায়। তবে এই সিদ্ধান্ত আপনার হাতে নেই। আপনার মৃত্যুর পর যে ব্যক্তি আপনার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ ইনস্ট্রাগ্রামকে দেখাতে পারবে সে ব্যক্তিই আপনার অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। তিনিই সিদ্ধান্ত নেবেন আপনার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টটি চালু থাকবে না বন্ধ করে দেওয়া হবে।

টুইটার (বর্তমানে এক্স-এ পুনঃব্র্যান্ডিং করা হয়েছে, 𝕏 হিসেবে শৈলীকৃত) : মৃত্যুর পর আপনার টুইটার অ্যাকাউন্টের কী হবে সে ব্যাপারে টুইটারের আলাদা কোনো নীতি নেই। তবে টুইটারের নীতি অনুযায়ী আপনার মৃত্যুর পর আপনার পরিবারের কেউ চাইলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবে। এ ক্ষেত্রে তিনি যে আপনার পরিবারের সদস্য সে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে পারলে তার অনুরোধে টুইটার আপনার পোস্ট, ছবি এবং অ্যাকাউন্ট অপসারণ করবে। আর এ জন্য অবশ্যই আপনার ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর প্রমাণপত্রও টুইটার কর্তৃপক্ষকে দেখাতে হবে।

কোরা : মাত্র কয়েক বছরের মধ্যেই এই সামাজিক গণমাধ্যমটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনার কোরা অ্যাকাউন্টটিও আপনি চাইলে আপনার মৃত্যুর পরও স্মৃতি হিসেবে চালু রাখতে পারবেন। এ জন্য যে ব্যক্তি আপনার ‍মৃত্যুর পর আপনার কোরা অ্যাকাউন্টটি চালাতে চাইবে তাকে আপনার মৃত্যু সনদ কোরা’র কর্তৃপক্ষকে দেখাতে হবে।

মৃত্যুর পর  আপনার অ্যাকাউন্টটি কতদিন অ্যাকটিভ থাকবে?

আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যতদিন আপনার মৃত্যুর খবর ফেসবুক কর্তৃপক্ষকে কেউ না জানাচ্ছে ততদিন সক্রিয় থাকবে। লিঙ্কডইন অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে মৃত্যুর খবর জানানোর সঙ্গে সঙ্গে। পিনটারেস্ট অ্যাকাউন্ট কখনো বন্ধ করা যাবে না। টুইটার বন্ধ করা যাবে ৬ মাস পর। গুগলও আপনার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন