রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ১০:৪৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে। এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিব সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ শনিবার ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দহগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকাজুরে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। ভারতীয় ২০-২৫ জন শ্রমিককে দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। খবর পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেন। বিজিবির বাধায় কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয়। এ ঘটনায় সীমান্তের দুই পাশেই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হন।

বিজিবি জানিয়েছে, ভারতের কোচবিহার জেলার রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম বলেন, বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছে। শূন্যরেখা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলবো।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে কাজ বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে এ ব্যাপারে আলোচনা হয়েছে। বিএসএফকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সরেজমিন পরিদর্শন করবেন। পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

গত ১১ দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে। এর আগে গত ৩১ ডিসেম্বর দহগ্রাম সরকারপাড়া সীমান্ত ও ৭ জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখার ভেতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। সবশেষ ১১ দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা