নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ১১:৩৩ এ.এম
ভারতে অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়িতে পদদলিত হয়ে এসব নিহত ও আহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
রয়টার্স বলছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের ওই মন্দিরে বিনামূল্যে দেবতার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন টোকেন সংগ্রহের গেট খুলে দেয় তখনই উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতেই এমন হতাহতের ঘটনা ঘটে। যদিও সংবাদমাধ্যমটি প্রত্যক্ষদর্শীদের বয়ানে দাবি করেছে, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ‘সিস্টেম’ ছিল না। ফলে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
১০-১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। বৃহস্পতিবার থেকে টোকেন দেয়ার কথা থাকলেও লোকেরা প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির একপর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ