নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৯:২১ এ.এম
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এয়ারলাইনস জেটব্লুর একটি উড়োজাহাজ ফ্লোরিডার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এর ল্যান্ডিং গিয়ারের (চাকার খোপ) ভেতর দুইটি মরদেহ পাওয়া গেছে। সূত্র: বিবিসি
এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।
এতে সংস্থাটি বলেছে, সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় রাতে তাদের একটি প্লেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা সেটির চাকার খোপে দুটি মরদেহ দেখতে পান।
কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনের চাকার খোপের ভেতরে ঢুকেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, এটি হৃদয় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি। কীভাবে এমন একটি কাণ্ড হলো, তা খুঁজে পেতে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
প্লেনটি সোমবার স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং রাত ১১টার দিকে ফ্লোরিডায় অবতরণ করে। যে দুই মৃতদেহ পাওয়া গেছে তারা দুইজনই পুরুষ এবং তাদের দেহ পচে-গলে গেছে বলে জানিয়েছেন আইনপ্রয়োগকারী কর্মকর্তারা।
স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্ত করে দেখা হচ্ছে।
হুইল ওয়েল বা কার্গো হোল্ডের মতো উড়োজাহাজে চাপহীন স্থানে লুকিয়ে থাকলে জীবীত যে কেউ চরম অবস্থার মুখোমুখি হতে পারে। তাপমাত্রা -৫০ ডিগ্রি সেন্টিগ্রেড এবং -৬০ ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে নেমে যেতে পারে। এতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। বেশির ভাগ মানুষই সেখানে বেঁচে থাকতে পারে না।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ