সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার

নবীন নিউজ ডেস্ক ০৮ জানু ২০২৫ ০১:০২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সম্প্রতি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ১৪ বছরের এক হিন্দু তরুণীকে ১০ জন মুসলিম গণধর্ষণ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রচার করা হয়েছে।

ভিডিওর তরুণী কিংবা কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণের শিকার হওয়া তরুণী হিন্দু নন বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে, ভুক্তভোগী তরুণী মুসলিম, তাকে মিথ্যাভাবে হিন্দু হিসেবে অপপ্রচার করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

ওই দাবির একটি ভিডিওতে ‘Channel Inani’ লেখা দেখা যায়। সেই সূত্রে অনুসন্ধানে ‘চ্যানেল ইনানী’ নামের ফেসবুক পেজ গত সোমবার (৬ জানুয়ারি) প্রচারিত একটি পোস্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট এবং ভিডিওতে দেওয়া বক্তব্য থেকে জানা যায়, ঘটনাটি গত রবিবার (৫ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ব্রিজ সংলগ্ন স্থানে ঘটে।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সময়ের কণ্ঠস্বর-এর ওয়েবসাইটে গত ৬ জানুয়ারি ‘সিএনজি থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ‘৫ জানুয়ারি রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে।’

কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অবস্থায় থাকা ওই তরুণী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে মহেশখালীর নিজবাড়িতে ফিরছিলেন। বদরখালী-মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে অটোরিকশা চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে আবারও সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়।

সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।
তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে আসেন উন্নত চিকিৎসার জন্য। চকরিয়ার স্থানীয় এক সংবাদকর্মী ওই তরুণীকে উদ্ধারকারীদের একজন। তিনি জানান, ‘ওই সিএনজি চালিত অটোরিকশা চালকের নাম সায়মন।’

গণমাধ্যম কিংবা উক্ত ভিডিও পোস্টে ওই ভুক্তভোগী তরুণীর কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ থেকে বোঝা যায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে ওই তরুণীকে হিন্দু হিসেবে প্রচার করা হয়েছে।

পরবর্তীতে হিন্দু দাবি বিষয়টি যাচাইয়ের উদ্দেশে ওই তরুণীর পরিচয় জানতে চেয়ে চকরিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। ভুক্তভোগী নারীর পরিচয় জানতে চাইলে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘গত ৫ জানুয়ারির এ ঘটনায় ভুক্তভোগী নারী মুসলিম। উক্ত ঘটনায় জড়িত তিন জনকে আমরা আটক করেছি। অভিযান চলমান রয়েছে।’

এ ছাড়াও, ওই তরুণীকে উদ্ধারের সময় উপস্থিত থাকা স্থানীয় সাংবাদিক আল জাবেরের সঙ্গেও কথা বলে রিউমর স্ক্যানার। ওই তরুণীকে হিন্দু দাবি করে প্রচার করা হয়েছে বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে তিনি বলেন, ‘ধর্ষণের শিকার তরুণী মুসলিম। হিন্দু দাবিটি মিথ্যাচার।’

অনুসন্ধান শেষে রিউমর স্ক্যানার জানায়, গত ৫ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ধর্ষণের শিকার মুসলিম নারীকে এক্সে (সাবেক টুইটার) হিন্দু ধর্ম্বালম্বী দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা