শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন হবে অস্ট্রেলিয়ায়

নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৩:৪২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ব নানা উৎসবে মেতে উঠলেও অস্ট্রেলিয়ার সিডনি হবে নববর্ষের আগের দিন উদযাপনের জন্য সবচেয়ে আইকনিক গন্তব্যস্থলের মধ্যে অন্যতম প্রধান শহর।

২০২৫ সালের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিডনি তার সর্বকালের সর্ববৃহৎ নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আয়োজকরা এবারও বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীর বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে আতশবাজি উৎসবের। বিশ্বসেরা খেতাব পেতে প্রতিযোগিতা চলে শহরগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে থাকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যনির্ভর শহর সিডনি।

সিডনির বন্দর উপকূলে আজ নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন।

আয়োজকরা বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের উৎসব হবে সবচেয়ে মুগ্ধকর, আকর্ষণীয় ও বিস্ময়কর। যারা এটি দেখবেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।

অবিশ্বাস্য ভিজ্যুয়াল, যুগান্তকারী প্রযুক্তি ও সম্প্রদায়কেন্দ্রিক মনোভাবের সঙ্গে এ বছরের উৎসবটি তার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় হওয়ার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।

এ বছর সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হবে। এই সংযোজনটি আরও বেশি চিত্তাকর্ষক প্রদর্শন নিশ্চিত করবে।

বন্দর জুড়ে উপস্থিত দর্শকদের একটি অবিস্মরণীয় দৃশ্য দেখানো হবে।

আতশবাজি সিডনি হারবারের সাত কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে। ককাটু দ্বীপ থেকে পয়েন্ট পাইপার পর্যন্ত একটি নতুন ভিজ্যুয়াল আবহ তৈরি করবে। উদ্ভাবনী 'পাইরোটেকনিক' প্রভাব এবং নতুন বায়বীয় প্ল্যাটফর্মসহ নয় টনেরও বেশি আতশবাজি স্থাপন করা হবে, যা একটি শ্বাসরুদ্ধকর প্রদর্শনের নিশ্চয়তা দেবে।

আজ প্রদর্শিত হবে দুটি আতশবাজি শো। রাত ৯টায় এবং মধ্যরাত ১২টায়।

২০ মিনিট স্থায়ী প্রথম শোটি একটি পরিবারবান্ধব আতশবাজি হিসেবে পরিচিত। মূলত নতুন প্রজন্মের জন্য আলাদা এই প্রদর্শন। এতে সিডনির বহুসাংস্কৃতিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিকে তুলে ধরা হবে। এটি শহরের সমৃদ্ধ বৈচিত্র্য এবং সম্প্রদায়ের চেতনা উদযাপন করবে।

মধ্যরাতে শুরু হবে বিশ্বসেরা আতশবাজি উৎসব। মাত্র ১২ মিনিটের বিস্ময়কর শোটিতে ২৩ হাজার স্বতন্ত্র পাইরোটেকনিক শট, ১৩ হাজার বায়বীয় শেল এবং ৪০ হাজার ইফেক্ট দেখানো হবে। এ বছর মোট ২৬৪টি ফায়ারিং লোকেশন থেকে আতশবাজি প্রক্ষেপণ করে সিডনি হারবার ব্রিজকে আলোকিত করা হবে। এবার অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত বিশাল এলাকা জুড়ে পানির উপর মুগ্ধকর ইফেক্ট তৈরি করা হবে।

সিডনির আতশবাজি প্রদর্শনের জাঁকজমকের পিছনে রয়েছে প্রচুর পরিমাণে পরিকল্পনা ও নির্ভুলতা। 'ফোটি ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস' গত ২৮ বছরেরও বেশি সময় ধরে দর্শনীয় এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।

এই সংস্থাটি ২০২৪ সালের উৎসব ত্রুটিহীন এবং নিশ্চিত করতে প্রস্তুতি হিসেবে ব্যয় করেছে চার হাজার ৫০০ ঘণ্টারও বেশি সময়।

আতশবাজি ৮০ কিলোমিটার তারের মাধ্যমে ৩২টি ফায়ারিং প্যানেলের সঙ্গে সংযুক্ত ১৬টি অবস্থান থেকে পরিচালনা করা হবে।

এ বছরের উৎসবে সিডনি অপেরা হাউসের পাল থেকে নিক্ষেপ করা আতশবাজির সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে শহরের বিভিন্ন আকাশছোঁয়া অট্টালিকাও।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ