বুধবার ০১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

১২ মাসে ১২টি গান প্রকাশের রেকর্ড

নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গান প্রকাশ ক্রমশ কমের দিকে। বিশেষ করে একক গানের সংখ্যা তলানিতে। তেমন পরিস্থিতিতে ১২ মাসে ১২টি গান প্রকাশ করা রেকর্ড বটে। এমন নজির সচরাচর ঘটে না।

যেমনটা খুব নীরবে ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী রাফি আলম।

চলতি বছরের ১২ জানুয়ারি ‘কথা দাও’ গানটির মাধ্যমে তার এই উদ্যোগের শুরু। আর শেষটা হলো ১২ ডিসেম্বর ‘তোমার নেশা’ গানের মাধ্যমে। 

রাফি আলম বর্তমানে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়ে কাজ করছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে।

২০০৫ সাল থেকে বাংলা ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও ভোকালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন গত আট বছরে। বছরখানেক হলো তিনি নিজের একক সংগীত চর্চায় মনোনিবেশ করেন। রক, পপসহ বহুমুখী জনরা নিয়ে গান করে থাকেন এই শিল্পী। যার শেষ নজির, ২০২৪ সালে ১২ মাসে ১২টি‌ গান প্রকাশের রেকর্ড।

১২ মাসে ১২টি গান প্রকাশের ব্যাপারটি নিয়ে রাফি আলম বলেন, ‘আমি যখন থেকে একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছি, ঠিক তখন থেকেই এমন কিছু করার ইচ্ছা ছিল। তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার একাধারে একটি ইপিসহ ১২টি গান রিলিজ পেয়েছে। বছর শেষে গানগুলো শুনলে এবং শ্রোতাদের ভালোবাসার হিসাব কষলে, নিজেরই ভালো লাগে।’

১২ মাসে প্রকাশিত রাফি আলমের গানগুলোর শিরোনাম এমন— ‘কথা দাও’, ‘তুই ছাড়া’, ‘পাখি রে তুই’, ‘ফরট্রিস অব কেওয়াস’, ‘অচেনা শহরে’, ‘নিজের মতো’, ‘জোনাকি’, ‘মৃত্যুর কোরাস’, ‘মুগ্ধ’, ‘সংশপ্তক’, ‘আমারে আসিবার‌ কথা কইয়া’ ও ‘তোমার নেশা’।

রাফি আলমের ১২টি গানের মধ্যে প্রেম-বিরহ ছাড়াও রয়েছে জুলাই বিপ্লবের রেশ।

তখন দুটি গান পর পর প্রকাশ পায় জুলাই বিপ্লবের সূচনালগ্নে। জুলাই বিপ্লবের মাঝেই ব্যান্ড ‘আপেক্ষিক’-এর কোলাবরেশনে রাফি আলম রিলিজ করেন তার ভিন্নধর্মী গান ‘মৃত্যুর কোরাস’। গানটি লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকাল তানজির আহমেদ শুদ্ধ এবং সুর ও কম্পোজ করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জয় সিদ্দিকী। তার কয়েক দিন পরই জুলাই বিপ্লবে তরুণ ছাত্রদের সাহসিকতা, মানবতা এবং মানবিকতায় মুগ্ধ হয়ে ‘মুগ্ধ’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করেন তিনি।

গান প্রকাশের বাইরে আগস্ট মাসে বন্যার্তদের সাহায্যে রাফি আলম চ্যারিটি শো করেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে। অক্টোবর মাসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং ‘আর্টসেল’র সঙ্গে ভার্জিনিয়ায় একই মঞ্চে লাইভ পারফর্ম করেন যুক্তরাষ্ট্রে নিজের ব্যান্ড নিয়ে।

তা ছাড়া জনপ্রিয় ব্যান্ড‌সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফার সঙ্গে ‘নিজের মতো’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। এই গানটিও বেশ‌ সাড়া পায় শ্রোতা মহলে। বহুমুখী জনরায় গান গাওয়া এই শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে প্রকাশ করেন ‘সংশপ্তক’ শিরোনামে চারটি রবীন্দ্রসংগীতের একটি ইপি।

এরই ধারাবাহিকতায় বছরের শেষ মাসে প্রকাশ পায় রাফি আলমের নতুন গান ‘তোমার নেশা’। গানটি প্রডিউস করেন জনপ্রিয় সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি ইতিমধ্যে ইউটিউব এবং স্পটিফাইতে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয় রাফি আলমের দুটি কনসার্ট। নতুন বছরে আসছে এই শিল্পীর একক অ্যালবাম।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’