নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৯:১৬ এ.এম
সংগৃহীত ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাক্তন প্রেমিকের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে দশ মাস চিকিৎসাধীন থেকে গৃহবধূ মিলি আক্তারের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিলির মা রাশেদা বেগম।
ঘটনা সূত্রে জানা যায়, পশ্চিম সুজাতপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিকের প্রেমের সম্পর্ক ছিল। পরে মিলি আক্তারের অন্যত্র বিয়ের হয়ে গেলেও মানিক তাকে ভুলতে পারেননি।
এদিকে বিয়ের পর স্বামী বিদেশে থাকায় বাবার বাড়িতে থাকতেন মিলি। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাত ৯টার সময় সফিকুল ইসলাম মানিক ও মমরুজকান্দি গ্রামের শাহজাহানের ছেলে জাহিদ মিলে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ঝলসে যায় এবং মা রাশেদা বেগমের হাত ও উরু ঝলসে যায়। পরে তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
এ ঘটনায় মিলির বাবা আইয়ুব আলী বাদী হয়ে সফিকুল ইসলাম মানিক ও জাহিদকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে আটক করে আদালতে পাঠায়। আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং অ্যাসিড নিক্ষেপের সত্যতা স্বীকার করেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া চারটায় চিকিৎসাধীন অবস্থায় মিলি আক্তারের মৃত্যু হয়।
মিলি আক্তারের বাবা আইয়ুব আলী বলেন, যারা আমার মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম মানিক এবং তার সহযোগী অ্যাসিড নিক্ষেপকারী জাহিদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা দু’জনই চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার সুজাতপুর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া অ্যাসিডে দগ্ধ হন গৃহবধূ মিলি ও তার মা রাশেদা বেগম। মিলি আক্তারের একটি ৭ মাসের ছেলে সন্তান রয়েছে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা