নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৩:২১ পি.এম
সংগৃহীত ছবি
পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন সাগরকন্যা কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি-বিদেশি পর্যটক বরণে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল-মোটেলগুলোতে ৯০ ভাগ রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে মুখিয়ে আছেন ভ্রমণপিপাসুরা।
দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য।
থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এরই মধ্যে ছুটে এসেছেন অনেক পর্যটক। তারা বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রসৈকত কুয়াকাটা। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখাটা বেশ উপভোগ্য।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে সব হোটেল-মোটেলের ৮০ থেকে ৯০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। থার্টি ফার্স্ট নাইটে পর্যটক উপস্থিতি ধারণক্ষমতার চেয়েও বেশি হবে। কুয়াকাটার ডি মোর হোটেলের ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এ বছর ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
আর কুয়াকাটার গ্রেভার ইন হোটেলের ব্যবস্থাপক এস এম জোবায়দুর রহমান বলেন, হোটেল-মোটেলের ৮০ থেকে ৯০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। আশা করা যাচ্ছে এবার ব্যবসা জমজমাট হবে।
উল্লেখ্য, কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে প্রায় তিনশ হোটেল-মোটেল-রিসোর্ট রয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন