মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার। ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে ইসরাইলে নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।
গাজায় ‘শান্তির পথে’ নেতানিয়াহুকে ‘বড় বাধা’ হিসেবে দায়ী করে নতুন নির্বাচন আয়োজনের এ আহ্বান জানান চাক শুমার।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। প্রথমদিকে ইসরাইলকে সমর্থন করলেও, বর্তমানে কিছুটা ভিন্ন সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। যদিও তাদের কোনো পরামর্শই যেন পাত্তা দিচ্ছে না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বেশ কয়েকবার কড়া সমালোচনাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এবারই প্রথম প্রকাশ্যে নেতানিয়াহুকে সরিয়ে সেখানে নতুন নির্বাচনের দাবি তুললেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের সংসদীয় নেতা চাক শুমার। ইসরাইলের দীর্ঘদিনের শুভাকাঙ্খী শুমার বলেন, ‘নেতানিয়াহু গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের মৃত্যু ডেকে আনছেন।’
মার্কিন সিনেটে দেয়া এক ভাষণে চাক শুমার আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী তার পথ হারিয়ে ফেলেছেন। গাজায় এভাবে বেসামরিক নাগরিকদের হত্যা করতে থাকলে ইসরাইল মিত্র দেশগুলো থেকে একা হয়ে যাবে এবং সবাই প্রত্যাখ্যান করবে।
গাজা থেকে সামরিক বাহিনী সরিয়ে নেয়ার কথা উল্লেখ করে শুমার বলেন, দশকের পর দশক ধরে যে সমস্যা চলে আসছে, তার একমাত্র সমাধান সমঝোতা। আর সমঝোতাতেই হতে পারে দ্বিরাষ্ট্র সমাধান।
এদিকে, চাক শুমারের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধী রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল।
এর আগে, নেতানিয়াহু ইসরাইলের জনগনকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করছেন বলে মন্তব্য করেছিলেন জো বাইডেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ