রবিবার ১৪ ডিসেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

নবীন নিউজ, ডেস্ক ০৯ নভেম্বার ২০২৫ ১২:৪৪ পি.এম

সংগৃহীত ছবি

দেশের অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীরও অভ্যন্তরীণ কোন্দলের খবর ক্রমেই প্রকাশ্যে আসছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় দলটির তৃণমূল পর্যায়ে কয়েকটি আসনে দেখা দিয়েছে বিরোধ ও অসন্তোষ। দীর্ঘদিন ধরেই সুশৃঙ্খল হিসেবে পরিচিত এই দলের মধ্যে চারটি আসনে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা গেছে, আর আরও চারটি আসনে অপ্রকাশ্য বিরোধ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যগতভাবে অত্যন্ত সুসংগঠিত এবং চেইন অব কমান্ডে বিশ্বাসী জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটে এখন নেতৃত্বের দ্বন্দ্ব ও মতবিরোধ মাথাচাড়া দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায়। মূলত চারটি গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী ঘোষণায় বিলম্ব করেছে জামায়াত, যা দলের সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে এক বিরল ও নেতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে। আরও বেশ কয়েকটি আসনেও প্রার্থী বাছাই নিয়ে ভেতরে ভেতরে অসন্তোষ বিরাজ করছে। তবে জামায়াতের দায়িত্বশীল নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়েই তারা সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন দিয়েছেন। কয়েকটি আসনে দ্বন্দ্বের খবরটি যেভাবে বলা হচ্ছে, সেটি সঠিক নয়। তবে দু-একটি আসনে ভুল বোঝাবুঝি হয়েছিল। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। এখন দেশের তিনশ আসনেই জামায়াতের প্রার্থী আছে এবং সবাই সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করছেন।

আসন্ন নির্বাচন ঘিরে দেশের প্রায় সবকটি আসনেই সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা তৈরি করে গণসংযোগ শুরু করেছে জামায়াতে ইসলামী। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশলও নিয়েছে। তবে ব্যতিক্রম ঘটেছে চারটি আসনে, যেখানে একাধিক শক্তিশালী নেতা প্রার্থী হতে আগ্রহী হওয়ায় চূড়ান্ত মনোনয়ন নিয়ে জটিলতা তৈরি হয়।

দলটির দায়িত্বশীল সূত্র জানায়, জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণ হিসেবে কয়েকটি বিষয়কে মনে করা হচ্ছে। তার অন্যতম প্রবীণ বনাম নবীনের দ্বন্দ্ব। কেননা, অনেক আসনে তরুণ এবং উচ্চ শিক্ষিত ও অপেক্ষাকৃত কম পরিচিত মুখকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় মনোনয়নপ্রত্যাশী প্রবীণ নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রবীণ নেতারা মনে করছেন, দলের জন্য তাদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের সঠিক মূল্যায়ন হয়নি। সেইসঙ্গে নির্দিষ্ট কিছু আসনে স্থানীয়ভাবে প্রভাবশালী একাধিক নেতার মধ্যে প্রার্থী হওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা অনেক সময় স্থানীয় কমিটিকেও বিভক্ত করে ফেলেছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’

news image

জামায়াত ইস্যুতে ডা. জাহিদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী

news image

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

news image

এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক হলো

news image

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

news image

মৃত ব্যক্তি পেলেন বিএনপির নতুন ওয়ার্ড কমিটিতে সহ-সভাপতির পদ

news image

তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে : আবদুস সালাম

news image

এনসিপির নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট

news image

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ