নবীন নিউজ ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ০৪:২০ পি.এম
সংগৃহীত ছবি
মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে বাংলা চ্যানেলের সাঁতার নিরাপত্তার কারণে স্থগিত করেছে আয়োজক ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার।
তিনি বলেন, ‘অনুমতি নিয়ে সাঁতারের আয়োজন করা হয়। হঠাৎ গতকাল শনিবার রাতে কোস্টগার্ডের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সাঁতারের আয়োজন বন্ধ রাখতে বলা হয়। এ ছাড়া প্রথমে অনুমতি দিলেও পরে নিরাপত্তার কারণে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়ে সাঁতার বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডও।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গতকাল রাতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (জাতীয় পর্যটন সংস্থা) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সাঁতার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ–সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ ও সংঘর্ষ চলমান এবং এর ফলে বাংলাদেশেও হতাহতের ঘটনা ঘটেছে। তাই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে সাঁতার প্রতিযোগিতা আয়োজন সমীচীন হবে না।
টেকনাফ-সেন্টমার্টিন, ইনানী-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন- এই চার নৌ রুট দিয়ে কয়েক বছর ধরে বিলাসবহুল ১২টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছিল। এর মধ্যেই চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আরাকান আর্মির (এএ) যুদ্ধ শুরু হয়। এ কারণে চলতি মৌসুমে নিরাপত্তার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এখন সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কেবল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলাচল করছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ