নবীন নিউজ, ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৩ এ.এম
সুদানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা ও সংঘাতে অনন্ত ৬৫ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জনেরও বেশি ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফরাসি বার্তাসংস্থা এএফপি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এএফপি বলছে, উত্তর আফ্রিকার এই দেশটিতে ক্ষমতার দ্বন্দ্বে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বিধ্বংসী যুদ্ধ চলছে। গতকাল সোমবার দক্ষিণ ও পশ্চিম সুদানে ভয়াবহ লড়াইয়ে অন্তত ৬৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর মধ্যে দেশটির সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে কামানের গোলাবর্ষণে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন বলে দুটি চিকিৎসা সূত্রে জানা গেছে।
সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এই শহরটিতে আক্রমণের ঘটনায় আবদেল আজিজ আল-হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) এর একটি দলকে দায়ী করেছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। তিনি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “কাদুগলিতে বেসামরিক নাগরিকদের ওপর হিলুর হামলার উদ্দেশ্য” হচ্ছে এলাকাটিকে অস্থিতিশীল করা। তিনি বিদ্রোহী বাহিনীর কবল থেকে “কাদুগলির চারপাশের পাহাড়গুলো সাফ” করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
গভর্নর বলেছেন, স্থানীয় একটি বাজারকে লক্ষ্য করে গোলাবর্ষণের এই ঘটনা ঘটেছে। এসপিএলএম-এন তাদের যুদ্ধের সময় সাউথ কর্ডোফানের বিভিন্ন অংশে সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) উভয়ের সাথেই সংঘর্ষে লিপ্ত হয়েছে।
সুদান ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
এদিকে দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান হামলায় সোমবার ২৫ জন নিহত এবং আরও ৬৩ জন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এএফপিকে জানিয়েছে, আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকা “নিয়ালার সিনেমা ডিস্ট্রিক্ট” এ হামলাটি হয়। উত্তর দারফুরের অবরুদ্ধ রাজধানী এল-ফাশার থেকে ১৯৫ কিলোমিটার দূরে অবস্থিত নিয়ালাসহ দারফুরের বেশিরভাগ অংশে আরএসএফের আধিপত্য রয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ