কোনো সিদ্ধান্ত ছাড়াই পাকিস্তানে সরকার গঠনের প্রশ্নে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বৈঠক শেষ হয়েছে। আজ মঙ্গলবারও সর্বশেষ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। জল্পনা শুরু হয়েছে, ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে সাংবিধানিক সময়সীমা পর্যন্ত দুই দলের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলতে পারে।
দুই দলের সূত্র জানা যায়, পিপিপির অনীহার কারণে সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত হতে পারে। সরকারে যোগ দিতে নিজ দলের ভেতর থেকেসহ বিভিন্ন পক্ষ থেকে পিপিপি বেশ চাপের মধ্যে রয়েছে।
তবে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩ আসনে জয়ী হয়। এ ছাড়া নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়ালের পিপিপি ৫৪ আসনে জয়ী হয়। বাকি আসনগুলোতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়। এতে কোনো দলই সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি।
পিটিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা সরকার গঠন করতে পিএমএল-এন বা পিপিপির সঙ্গে জোট করবে না। জাতীয় পরিষদের মোট ৩৩৬ আসনের মধ্যে সরকার গঠন করতে অন্তত ১৬৯ আসন দরকার।
পিপিপির নেতা কামার জামান কায়রা একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, জাতীয় পরিষদের অধিবেশন বসতে এখনো ৮ থেকে ৯ দিন বাকি রয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচন হবে ২ বা ৩ মার্চ। সুতরাং যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো দুই পক্ষের কাছে যথেষ্ট সময় রয়েছে।
কায়রা বলেন, পিপিপি কেন্দ্রীয় সরকারে যোগ দেবে, কোনো বৈঠকেই এমন কোনো আলোচ্যসূচি ছিল না। পিপিপি এখনো এ সিদ্ধান্তে অনড় রয়েছে, কোনো মন্ত্রণালয়ের জন্য তারা পিএমএল-এনকে বলবে না।
আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন কি না এবং পিএমএল-এনও একই পদে প্রার্থী দিচ্ছে কি না, এমন এক প্রশ্নের জবাবে কায়রা বলেন, জোটে সাধারণত একদল আরেক দলের বিপক্ষে প্রার্থী দেয় না।
অবশ্য পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে পিএমএল-এনের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির বিষয়ের বিরোধিতা করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, সরকার গঠন করতে প্রয়োজনীয় সমর্থন দিতে কেবল পিপিপি রাজি হয়েছে।
এক দিন আগে পিপিপির প্রধান ক্ষমতা ভাগাভাগির ধারণা খারিজ করে বলেছেন, তিনি এ ধরনের চুক্তি করতে আগ্রহী নন। তিনি বলেন, ‘আমি এমন ধরনের প্রধানমন্ত্রী হতে চাই না।’
মজার বিষয় হচ্ছে, পাঞ্জাব প্রদেশের সরকারে ক্ষমতার ভাগাভাগি চাচ্ছে পিপিপি। সেখানে পিএমএল-এন সরকার গঠনের ব্যাপারে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাশাপাশি পিপিপি জাতীয় পরিষদের স্পিকার,পাকিস্তানের প্রেসিডেন্ট ও সিনেট চেয়ারম্যানের পদ চাচ্ছে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিএমএল-এনের নেতা আজম নাজির তারার বলেন, পিপিপি ও পিএমএল-এনের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ