নবীন নিউজ, ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ১২:৪৩ পি.এম
রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি৷
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোয় এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা৷ পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি৷ এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি৷
গত ১৭ ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করেছিল৷ একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়৷ কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন৷ ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র রয়টার্সকে এই হত্যার পেছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে৷ রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে৷
এক বিবৃতিতে এফএসবি বলেছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে৷ এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে৷ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়৷
এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের এসবিইউ সংস্থা তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি৷ মস্কো তার মাটিতে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে৷ পশ্চিমা বিশ্ব কিয়েভের সন্ত্রাসী শাসককে সমর্থন করছে বলেও অভিযোগ তাদের৷
এদিকে, রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে৷ তাই এসব টার্গেটেড হত্যাকাণ্ড বৈধ বলে মনে করে ইউক্রেন৷
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ