নবীন নিউজ, ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ০২:৩৭ পি.এম
ইসলাম ধর্মে একত্ববাদ বা তাওহিদের উপর বিশ্বাস হলো ঈমানের মূল ভিত্তি। মুসলমানদের জন্য আল্লাহর প্রতি আনুগত্য ও শিরক থেকে মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক যুগে উদারতা ও সম্প্রীতির নামে বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে অংশগ্রহণ বা সমর্থন প্রদানের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা ইসলামের মূল আকিদার সঙ্গে সাংঘর্ষিক।
এর মধ্যে খ্রিস্টানদের ক্রিসমাস উদযাপন একটি বিশেষভাবে আলোচিত বিষয়। এটি এমন একটি উৎসব, যা তাদেরবিশ্বাস—যিশু খ্রিস্টকে আল্লাহর সন্তান হিসেবে ঘোষণা করার ভিত্তিতে প্রতিষ্ঠিত। মুসলমানদের জন্য এ বিষয়ে সতর্ক থাকা ও ইসলামের দৃষ্টিভঙ্গি জানা জরুরি।
খ্রিস্টানদের ক্রিসমাস উদযাপনে শরিক হওয়া ও অমুসলিমদের যে কোন অনুষ্ঠান ও উদযাপনকে উদারতার নামে নিজেদের অনুষ্ঠান-উদযাপন মনে করা আর তাতে শরিক হওয়া মুসলমানদের জন্য দূষণীয় বিষয়। না জায়েজ।
এ সম্পর্কে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সতর্কতার বাণী রয়েছে। খ্রিস্টানদের ধারণা মতে ২৫ ডিসেম্বর আল্লাহ তাআলা তার পুত্র যীশু খ্রীষ্ট কে জন্ম দেন, তাই তারা এদিন খুশি প্রকাশ করে মেরি ক্রিসমাস বলে থাকে। তাদের উদযাপনে শরিক হওয়া অথবা সমর্থন করার মানে হল তাদের এ ধারণাকে সাপোর্ট করা। অথচ আল্লাহ রাব্বুল আমিন সুরা ইখলাসে বলেন। হে নবী আপনি বলুন, আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেননি। আর তার সমকক্ষও কেউ নেই।
ইসলামের সর্বপ্রথম কথাই হলো একত্ববাদের , মুসলমান তখনই হবে যখন একত্বাবাদের উপর বিশ্বাস করবে আর একত্ববাদের বিষয় আপোষহীন হবে। আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার অর্থ হলো আল্লাহর আল্লাহ সাথে শিরক করা।
اِنَّ اللّٰهَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَكَ بِهٖ وَ یَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِكَ لِمَنۡ یَّشَآءُ ۚ وَ مَنۡ یُّشۡرِكۡ بِاللّٰهِ فَقَدِ افۡتَرٰۤی اِثۡمًا عَظِیۡمًا নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে।
(সূরা নিসা-৪৮)আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ليس كمثله شيء কোন কিছুই তার সদৃশ নয়। (সুরা শুরা -১১) আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করার অর্থ হলো কোন কিছুকে তার সদৃশ সাব্যস্ত করা।
যেটা ইসলামের আকিদার বিপরীত। সন্তান গ্রহণ করার দুই অর্থ ১) জন্ম দেওয়া নিজের সন্তান সূরা ইখলাসে এ সম্পর্কে আল্লাহ বলেন, "لم يلد ولم يولد" তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি।
অন্য কাউকে নিজের সন্তান বানানো, অনেকে যেমনটা করে এ সম্পর্কে আল্লাহ সুরা মারয়ামের (৮৮-৯১) আয়াতে বলেন,
وَقَالُوا اتَّخَذَ الرَّحۡمٰنُ وَلَدًا ؕ لَقَدۡ جِئۡتُمۡ شَیۡئًا اِدًّا" ۙتَکَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرۡنَ مِنۡہُ وَتَنۡشَقُّ الۡاَرۡضُ وَتَخِرُّ الۡجِبَالُ هدا
ۙ اَنۡ دَعَوۡا لِلرَّحۡمٰنِ وَلَدًا ۚ
তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো (যারা এরূপটি বলে থাকে) এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ; যাতে আকাশমণ্ডলী ফেটে যাবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে ও পর্বতমণ্ডলী চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে,কারণ তারা দয়াময়ের সন্তান আছে বলে দাবী করে। যেই বিশ্বাসীদের উপরে আল্লাহ তায়ালার এত কঠিন আজাবের হুমকি রয়েছে, সম্প্রীতি-উদারতার নামে সে বিশ্বাসী ও তার বিশ্বাসের প্রতি বিন্দু পরিমাণ আকর্ষণ অনুভব করা অথবা মৌন সমর্থন করা বুঝে অথবা না জানার চেষ্টা করে ভয়ংকর অপরাধ ।
পূর্ব ও বর্তমান সমস্ত স্কলারগণ এ ব্যাপারে একমত ২৫ ডিসেম্বর মেরি ক্রিসমাস বলে অভিবাদন জানানো সম্পূর্ণ হারাম। কবিরা গুনাহ।
মুসলমানদের ঈমানের মূল শিক্ষাই হলো একত্ববাদের প্রতি আপসহীন আনুগত্য। যেকোনোভাবে খ্রিস্টানদের ক্রিসমাস উদযাপনে অংশগ্রহণ, সমর্থন করা ইসলামের আকিদার পরিপন্থী। এটি শিরকের সমর্থন। কবিরা গুনাহ হিসেবে গণ্য হয়। সুতরাং মুসলমানদের উচিত সর্বদা ইসলামের নির্দেশনা অনুযায়ী নিজের বিশ্বাস ও কর্ম পরিচালনা করা। শিরক থেকে নিজেদের দূরে রাখা। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?