শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এটাই বাংলাদেশ, যেখানে মুসলমানরা মন্দির পাহারা দেয়: সংস্কৃতি উপদেষ্টা

নবীন নিউজ ডেস্ক ১৯ জানু ২০২৫ ১০:২৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত ৫ আগস্টের পর অন্যরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছে দেশ। ১৫-২০ দিন কোথাও পুলিশের কার্যক্রম দেখা যায়নি। কিন্তু ওই সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী লোকজ মঞ্চে মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কী, কার অন্য পরিচয় কী তাকাবো না। এটা সরকারেরও দর্শন। সব ধর্ম-বর্ণ যার যা পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আলাদা করবো না। সবার পাশে থাকবো। তবে সাংস্কৃতিক প্রোগ্রামকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এটা অস্বীকার করছি না। সেসব বিষয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৈচিত্র্যের জায়গা, বৈচিত্র্য রক্ষার্থে সরকার কাজ করবে। এজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, যে কোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াই দক্ষতা। সামনে এগিয়ে যেতে গেলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে, পেছনে কোন রাস্তা ফেলে এসেছি, কোন রাস্তা দিয়ে হেটে এসেছে জাতি এটা নজরে রাখে। এর দিকে নজর রাখার কাজ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের। এ মেলায় আমাদের খেয়াল রাখার জন্য, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোন জায়গা থেকে ফিরে এসেছি।

জাদুঘর এলাকা উন্নয়ন প্রশ্নে ফারুকী বলেন, আমরা তো এখানে মাত্র এসেছি, এসেই প্রথমে যে উপলব্ধিটা করেছি। এখানে আসার মূল বাধা হচ্ছে প্রবেশ সড়ক সরু। ফলে মানুষের সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না। কিন্তু এই সমস্যাটা চিহ্নিত করেছি। আমরা কাজ করতে চাই। এখানকার রাস্তা প্রশস্ত করতে চাই।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন