নবীন নিউজ, ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ০২:৩৪ পি.এম
কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় আলেম-ওলামাসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনের সড়কের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হোসেনপুর উপজেলার মধ্য পুমদী গ্রামে কথিত আহাম্মদ কবিরাজের মাজারে সপ্তাহব্যাপী ওরশের নামে মেলা, জুয়ার আসর, মাদকের আড্ডাসহ নানা অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। মেলায় ইসলাম বিরোধী কার্যকলাপও চলে। এ মেলা চললে এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে আগামী ২৭ ডিসেম্বর থেকে ওরশ ও মেলা চালু করার ঘোষণা দিয়েছে। এ কারণে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ।
মেলা প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল বাছীর সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা মুশাররফ হোসেন, মাওলানা আবুল কাশেম জুয়েল, মাওলানা কারিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ বাকী, মাওলানা আবুল ফাতাহ মো. নুরুল্লাহ, মাওলানা বরকতুল্লাহ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আহমাদ মুসা, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা শরিফুজ্জামান রাব্বানী, মো. আলমগীর হোসেন, মো. কবির শাহ, মো. লিমন, মো নুরুজ্জামান প্রমুখ।
মানববন্ধন থেকে অবিলম্বে মাজারে অসামাজিক কার্যকলাপ বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা