নবীন নিউজ ডেস্ক ০৪ জানু ২০২৫ ০৩:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না।
শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে। এ দেশটা কীভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিলো, মূল নেতা কে, এদেশের স্বাধীনতার ঘোষণা কে দিলো এগুলোর বিতর্ক মিলছে না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন , তারাও একইভাবে মিথ্যা কথা বলে। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও, সত্যের কাছে যাওয়া যায় না।
তিনি বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না। কিন্তু, হামলা কারা করেছে, সেটা আমি জানি না। কিন্তু, মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) সভাপতি পীর বাশার খান্দানী'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী ।
নবীন নিউজ/ পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’