বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাইক ভাড়া করে চোরকে অকথ্য ভাষায় গালাগালি

নবীন নিউজ, ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৪:২৫ পি.এম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে মাইক ভাড়া করে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন হৃদয় (৩৫) নামে অটোরিকশাচালক। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী চৌমুরী বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিকশাচালক ওই এলাকার সাবেক ইউপি সদস্য আনার মিয়ার ছেলে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে এই নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা যায়, মাইক ভাড়া করে অকথ্য ভাষায় গালমন্দ করার সময় অজ্ঞাত যুবক এক মিনিট সাত সেকেন্ডের ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা মুহুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ভাইরাল হওয়া ভিডিও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভুক্তভোগী ওই রিকশাচালকের জন্য কেউ কেউ দুঃখ প্রকাশ করলেও মাইক লাগিয়ে গালমন্দ করায় অনেকেই করছেন এর তীব্র সমালোচনা।

এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারী মুরশিদুর রহমান লিখেছেন, গালাগাল করায় ভৈরবের মানইজ্জত শেষ হয়ে গেল। শরিফ ইবান হানিফ লিখেছেন, দুঃখজনক। এলাকার ভাবমূর্তি নষ্টের জন্য যথেষ্ট। জাবেদ মিয়া লিখেছেন, গালাগাল করে কি হবে ব্যাটারিতো ফেরত পাওয়া যাবে না।


এ বিষয়ে ভুক্তভোগী হৃদয় মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমার পরিবারে আমিসহ ৭ জন সদস্য। আমাদের অভাবের সংসার। অন্যের গাড়ি ভাড়া নিয়ে পরিবারের ভরণ পোষণ করি। ২১ ডিসেম্বর রাতে চোরচক্র আমার রিকশা থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ব্যাটারির কোনো খোঁজ পাইনি। গাড়ি না চালিয়েও মহাজনকে দৈনিক ৫০০ টাকা জমা দিতে হচ্ছে। বউ বাচ্চাদের জন্য বাজার সদায়ও করতে পারছি না বলে মনের দুঃখে ৩০০ টাকায় মাইক ভাড়া ও এক হাজার টাকায় সিএনজি ভাড়া করে চোরের উদ্দ্যেশে গালাগাল করছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোর ব্যাটারি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন বলেন, যে কারও কোনো কিছু চুরি হলে বিষয়টি দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ, মনের দুঃখে এই কাজটা করেছে যা আদৌ ঠিক হয়নি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা