বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কিশোরগঞ্জের হাওরে বিশ্বের দীর্ঘতম আলপনা 

নবীন নিউজ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৪ ০৩:৪৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষে ৮ম বার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে বিশ্বের ‘সর্ববৃহৎ’ আলপনা উৎসব ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ উৎসব। কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ডে’ নাম লেখানোর প্রত্যয়ে নিয়ে শুরু হয় এ উৎসব।

কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম হাওরের ১৪ কিলোমিটার সড়ক আলপনার রঙে রাঙানো হচ্ছে।  যা বিশ্বের দীর্ঘতম আলপনা হিসেবে মনে করা হচ্ছে।

শুক্রবার(১২ এপ্রিল) বিকেলে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় আলপনা আঁকার উদ্বোধন করেন প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি।

কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমদ তৌফিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) হারুন অর রশিদ; কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামান; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

সড়কজুড়েই আলপনা অঙ্কনে দেশের ইতিহাস-ঐতিহ্যের নানা চিত্রকর্ম ফুটে উঠবে। দীর্ঘতম আলপনা অঙ্কন বিশ্বে সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ এবার বৈশাখী উৎসবে দেশের প্রধান আর্কষণ। কিশোরগঞ্জের হাওরের মিঠামইন এলাকায় আলপনা অঙ্কনের মাধ্যমে শুরু দেশের ঐতিহ্যবাহী আলপনা উৎসব ৬৫০ শিল্পীর তুলিতে আকাঁ আলপনায় দেশের নানা ঐতিহ্য উঠে আসায় বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে। একইসঙ্গে বিশ্বরেকর্ড গড়ার অনবদ্য প্রত্যয় নিয়ে শুরু হলো এই উৎসব।

বক্তারা বলেন, বিশ্বরেকর্ড গড়ার অদম্য এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সম্প্রীতির আরো সুদৃঢ় হবে। এই বিশাল কর্মযজ্ঞ গ্রিনেজ বুক ওয়াল্ডে বিশ্বের সর্ববৃহৎ আলপনা'র স্বীকৃতি পাবে। কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত হবে। পর্যটন শিল্প আরো বিকশিত হবে।

কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০জন শিল্পী সর্ববৃহৎ আলপনা উৎসব আলপনায় বৈশাখ ১৪৩১ শুরু করেছেন।

পহেলা বৈশাখ মিঠামইনে ১৪ কিলোমিটার আলপনা আঁকা পরিদর্শন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন