নবীন নিউজ, ডেস্ক ০৬ জুলাই ২০২৪ ০১:২৮ পি.এম
সিলেট জেলায় বন্যা হলেই আলোচনা সমালোচনা হয় কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়ক নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বন্যার জন্য এই হাওরকেই দায়ী করছেন। সেই সাথে চলতি বছরে টানা দুই বারের বন্যাতে সরগম হয় এই আলোচনা । তাহলে কী সত্যিই হাওয়ারের পানি বন্যার জন্য দায়ী?
২০২০ সালের অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অলওয়েদার সড়ক। হাওরের বিশাল জলরাশির বুক চিরে ৮৭৪.৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার এই সড়কটি নির্মিত হয়ে ৩ উপজেলাকে যুক্ত করেছে।
সড়কটির কারণে পানি নামতে পারছে না—এমন অভিমত বিশেষজ্ঞদের। আর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মতে, হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার। এছাড়া হাওরগুলো কেন আগের মতো পানি রাখতে পারছে না তা নিয়েও গবেষণা দরকার।
২০২২ সালে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যার জন্য অনেকেই এই অল ওয়েদার সড়কটিকে দায়ী করেন। দুবছরের মধ্যে সিলেট অঞ্চলে ফের বন্যা। অন্যবারের চেয়ে এবার উজানের পানি বেশি সময় থাকছে।
পাউবো বলছে, ঢলের সঙ্গে আসা পলির কারণে হাওর ও জলাশয় ভরাট হচ্ছে। অলওয়েদার সড়কের কারণে কতটা ক্ষতি, তা নির্ধারণেরও তাগিদ তাদের।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, যারা পানি বিশেষজ্ঞ তাঁরা যদি এসব এলাকা পরিদর্শন করেন তাহলে পুরো চিত্র ফুটে উঠবে।
বিশেষজ্ঞরা বলছেন, হাওরের বুকে সড়ক নির্মাণ আত্মঘাতী। আইনের ব্যত্যয় ঘটিয়ে এ সড়ক নির্মাণের আগে হয়নি পরিবেশগত সমীক্ষাও।
পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ‘সড়কের একদিকের পানি উঁচুতে থাকে অন্যদিকের পানি নিচুতে। সড়কের ওপর দাঁড়িয়ে বোঝা যায় না। ওখানকার পণ্ডিত লোকেরা বলছেন, কোনো প্রভাব নেই। অবশ্যই প্রভাব আছে। অবশ্যই সড়কটি পানি আটকে দিচ্ছে। কী করে বুঝবেন—দুই পাড়ের পানি মাপেন। একজন প্রকৌশলী হিসেবে আমি চোখ বন্ধ করে বলতে পারি, দুপাড়ে পানির লেভেলের পার্থক্য অন্তত পাঁচ ফুট।’
তবে পাউবোর সাবেক প্রধান প্রকৌশলীর দাবি, হাওরের এই সড়কের কারণে বন্যার পানি নামতে সমস্যা হচ্ছে না।
পাউবোর সাবেক প্রধান প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘পানি একদিকে জমে ওপরের দিকে উঠবে, এরপর অন্যদিকে প্রবাহিত হয়ে যাবে। দুপাশের পানির লেভেলে পার্থক্য থাকবেই। এই রাস্তায় কখনও সেটি দেখা যায়নি।’
জীববৈচিত্র্যে ভরপুর হাওরকে প্রকৃতির নিয়মেই থাকতে দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদে
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা