নবীন নিউজ, ডেস্ক ২৩ ডিসেম্বার ২০২৪ ০৫:১৪ পি.এম
ব্রাজিলে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরও ৯ সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি সকাল ৯টার কিছু সময় পর ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো রাজ্যের জুনদিয়াইয়ের দিকে যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা) এরইমধ্যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এদিকে রয়টার্স ও বিবিসি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
প্রসঙ্গত, রিও গ্রান্ডে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল এই শহরটি। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা। অর্থনৈতিক ক্ষতিও হয়।
সূত্র: রয়টার্স, বিবিসি
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ