সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে তিন দিনে ৬ জনের মৃত্যু

নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ১২:৫৩ পি.এম

সংগৃহীত

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় তিন দিনে বন্যা ও নদীর পানিতে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই শিশু।

নিহতদের ৪ জনই মৌলভীবাজার সদর উপজেলার। এরা হলো- চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮), একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭), পাহাড় বর্ষিজোড়া গ্রামের লিমন সেখ (১২) ও খলিলপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৬)। 

অন্য দুজন হচ্ছে- বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের আয়শা বেগম (১২) ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার ছেলে আবু সাইদ আহমদ রেদোয়ান (৬)।

জানা যায়, সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের ছাদি মিয়া (৮) রাস্তায় হাঁটছিল। হঠাৎ ধলাই নদীর বাঁধ ভেঙে সে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে হৃদয় মিয়া (১৭) নামের আরেক কিশোর পানিতে নামলে সেও পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ওই সময় আরেকটি ছেলে স্রোতের সাথে ভেসে গেলে তাকে জীবিত উদ্ধার করা হয়।

অপরদিকে বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের আয়শা বেগম (১২) বাড়ির পাশে  নদীর পাড়ে গেলে তীব্র স্রোতে বন্যার পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা তার লাশ উদ্ধার করে।

এদিকে সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী রিমন মিয়া (১১) মনু ব্যারেজ সংলগ্ন সুইচ গেইট এলাকায় গোসল করতে পানিতে নামে। নদীতে তীব্র স্রোত থাকায় একসময় সে পানির নিচে তলিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি ইউনিট সিলেট থেকে এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তারা ফিরে যান। পরে স্থানীয় বাসিন্দারা সোমবার কনকপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খলিল পুর ইউনিয়নের লামুয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আজিজুল ইসলাম (৬) বরাক নদীতে পড়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তার মৃতদেহ উদ্ধার করে।

সোমবার বিকেলে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার শিশুপুত্র আবু সাইদ আহমদ রেদোয়ান বন্যার পানিতে ডুবে মারা যায়। 

এ বিষয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের উপ-সহপরিচালক মো. আলাউদ্দিন বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, তবে এ সকল দুর্ঘটনার অধিকাংশই ঘটছে পরিবারের অবহেলা বা অসচেতনতার কারণে। পরিবারের সদস্যরা যদি ছোট বাচ্চাদের খেয়াল রাখেন এবং সাঁতার শেখান তাহলে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, নিহতের পরিবারদের মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এবং সদর উপজেলাসহ বিভিন্ন জায়গায় প্রশাসন জনসচেতনতা তৈরিতে প্রশাসন কাজ করছে।  

জেলা প্রশাসক বলেন, শিশুদের খেয়াল রাখার জন্য প্রতিটি ইউনিয়নের গ্রামে মাইকিং করা হয়েছে এবং পরবর্তীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা