শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০৪:০৮ পি.এম

সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে আরমান মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। 

শনিবার (২২ জুন) গভীর রাতে জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমদের ছেলে। আহত রফিক মিয়া একই গ্রামের তৈমুছ আলীর ছেলে।

আটক চারজন হলেন- গরেরগাঁও গ্রামের ইয়াজ মিয়া, তার দুই ছেলে তানভীর আহমেদ ও তুহিন আহমেদ এবং প্রতিবেশী তাজ উদ্দিন।

জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শনিবার গভীর রাতে গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমদের ছেলে আরমানকে পাশের বাড়ির তানভীর আহমদ ওরফে নাইফার মুন্না ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরে তানভীর ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীর আলম ও ইয়াজ উদ্দিনসহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করে।

আরমানের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরমান মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিক মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরমানের মা বলেন, আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই।

জুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। আরমানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন কালবেলা বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা