নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৯:৩১ পি.এম
ছবি- সংগৃহীত।
রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত বাসচাপায় স্বামী-স্ত্রীসহ মোটরসাইকেলের আরোহী তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন পবা হাইওয়ে থানার সাব ইন্সেপেক্টর (এসআই) ফিরোজ হোসাইন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)।
নিহত ফাতেমা ও যুথি উপজেলার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে। আর হানিফ ব্যবসায়ী ছিলেন। হানিফের স্ত্রী ফাতেমা রাজশাহী সরকারি মহিলা কলেজে অনার্সের এবং যুথি পালোপাড়া স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
পবা হাইওয়ে থানার সাব ইন্সেপেক্টর (এসআই) ফিরোজ হোসাইন জানান, দুপুর রাজশাহী শহরে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে আবু হানিফ, ফাতেমা ও যুথি পুঠিয়ায় সদরে ফিরছিলেন। পথে নাটোর থেকে আসা রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে হানিফ ও যুথি মারা যান। পরে ফাতেমাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৪টার দিকে ফাতেমাও মারা যান।
তিনি আরও বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সড়কের বিভিন্ন স্থানের সিসি টিভি ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই ফিরোজ হোসাইন।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা