নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ১২:৩৮ পি.এম
ছবি- সংগৃহীত।
একটি ডিম কিনছেন ৩০ হাজার টাকায়, এমনটি কেউ কখনও স্বপ্নেও ভাবেন না। কিন্তু জেনে অবাক হবেন এমনটিই ঘটেছে বাস্তবে। ২০০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিকিয়েছে আকারে পুরোপুরি গোলাকার একটি ডিম।
একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেছিলেন এটি। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান।
যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল, মজার এই ডিমটির জন্য ১৫০ পাউন্ড খরচ করেছিলেন। পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামের একটি জনসেবামূলক সংস্থায়। তারা অক্সফোর্ডশায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সহায়তা করে।
প্রথমে সংস্থাটি এই ডিম প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয়। পরে তারা একে নিলামে তুলে দেয়।
ইউভেন্টাস ফাউন্ডেশনের প্রতিনিধি রজ র্যাপ বলেন, ‘ডিমটি বিক্রি হওয়াতে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারব।’
র্যাপ আরও জানান, ডিমটি ছাড়াও নিলামের আরও কিছু জিনিস তোলা হয়। যার মাধ্যমে মোট পাঁচ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে।
এই গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী। যিনি এটি স্থানীয় সুপারমার্কেটের একটি বক্সে খুঁজে পান।
এড পাওনেল ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘এটাটা সত্যিই ভালো কাজে খরচ করা টাকা।’
‘থমসন রডিক ক্যালান অকশন হাউসে’র কর্মী ডেভিড মিলার বলেন, গোল আকৃতির ডিমের মতো ঘটনা ‘১০০ কোটির মধ্যে একবার’ ঘটে।
র্যাপ আরও যোগ করেন, ‘এই টাকা দিয়ে আমরা ১৩-২৫ বছর বয়সী কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্য উদ্ধারে সহায়তায় সাহায্য করব। সহায়তা প্রয়োজন এমন আরও তরুণ-তরুণীর কাছে পৌঁছানো সম্ভব হবে এর মাধ্যমে।’
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ