নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ১২:১৮ পি.এম
ছবি- সংগৃহীত।
ইউক্রেনযুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন সংসদ সদস্য এই দাবি করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া আরও অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছেন লি সাং উন। দেশটির পার্লামেন্টে জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিয়ের পরেই সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন লি।
লি বলেছেন, হতাহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন।
গত অক্টোবরে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার অন্তত ১০ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।
গত সোমবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে। তবে তিনি কতজন নিহত হয়েছে- তা নিয়ে কিছু জানাননি।
একদিন পর নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার কয়েকশ' সেনা হতাহত হয়েছে।
তবে বিবিসি বলছে, তারা এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে।
এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজারের বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ