নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৫:২৬ পি.এম
সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি আইন পাস করেছে রাশিয়া। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় পাস হয় নতুন আইনটি। এই আইন অনুযায়ী আফগান তালেবানের সঙ্গে এবং সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করলো মস্কো।
বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই আইনে বলা হয়েছে, আদালতের আদেশে গোষ্ঠীগুলোকে রাশিয়ার নিষিদ্ধ-ঘোষিত ‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকা থেকে বাদ দেয়া হবে যদি তারা সন্ত্রাস-সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, কোনো দেশ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যারা ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখল করেছিল।
কিন্তু আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এ বিষয়ে জুলাইয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী।
এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) রাশিয়ার মুসলিম অঞ্চল চেচনিয়ার নেতা, রমজান কাদিরভ সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আল-শামকে রাশিয়ার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন।
এই বিদ্রোহী গোষ্ঠীটি চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।
২০০৩ সালের ফেব্রুয়ারিতে মস্কোর নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হয় তালেবান। সিরিয়ার এইচটিএস (হায়াত তাহরির আল-শাম) যুক্ত হয়েছিল ২০২০ সালে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ