নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০২:৪৭ পি.এম
ছবি- সংগৃহীত।
মামলার আসামি নন, তবু এক যুবকের বাড়িতে গিয়ে তাকে ধরে নেওয়ার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা নিয়েছেন বলে দিনাজপুরের হাকিমপুর থানার ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার ইসবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম রভি ওই গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি মাছ চাষ ও ব্যবসা ব্যবসা করেন।
আমিনুল ইসলাম বলেন, গত শনিবার দুপুরে ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম তার সঙ্গী ফোর্স নিয়ে আমার বাড়িতে এসে আমাকে ধরে নেওয়া হবে বলে জানান। এক পর্যায়ে অনেক ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন তিনি। যদি টাকা না দেই, তাহলে আমাকে নিয়ে যাবেন বলে জানান। পরে রাজ্জাক নামে স্থানীয় একজনের মাধ্যমে তাকে টাকা দেওয়া হয়।
আমিনুল ইসলাম রভির স্ত্রী বলেন, শনিবার দুপুরে পুলিশ আমার বাড়িতে এসে আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে। আমার স্বামীকে ধরে নিয়ে যাবে এবং অনেক ভয়ভীতি দেখিয়েছে। পরে রাজ্জাকের হাতে ৬০ হাজার টাকা দেই। পুলিশ টাকা পেয়ে আমার স্বামীকে ছেড়ে দেয়। বর্তমান আমরা আতঙ্কে আছি।
শাহিন নামের স্থানীয় এক যুবক বলেন, আমিনুলের বাড়িতে পুলিশ দেখে সেখানে যাই। এ সময় তাদের হাতে অনেক টাকা দেখি। পরে তারা টাকা নিয়ে চলে যায়।
স্থানীয়রা বলেন, আমিনুল একজন ভাল মানুষ। দিনদুপুরে পুলিশ তার বাড়িতে এসে ধরে নেওয়ার ভয় দেখিয়ে টাকা নিয়ে গেছে। দেশে কি আইন নেই?
ওসির হাতে টাকা দেওয়ার কথা জানিয়ে রাজ্জাক বলেন, আমি আমিনুলদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশকে দিয়েছে। পরে পুলিশ চলে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘এসব কথা ফোনে হবে না। থানায় আসুন।’
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, শনিবার আমিনুলের বাড়িতে ওসি (তদন্ত) অভিযান চালিয়েছে আসামি আটকের জন্য। টাকা নেওয়ার বিষয়টি জানা নেই। যদি এমন কিছু ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতউল্লাহ বলেন, এখনো কেউ এ বিষয়ে অফিসিয়ালি আমাকে জানায়নি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা