নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ১১:৫৪ এ.এম
মার্কিন যুক্তরাষ্ট্র ও গাজায় বসবাসকারী পাঁচজন ফিলিস্তিনিদের একটি দল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ- গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ-এর সহায়তায় দায়ের করা এই মামলাটি করা হয়েছে লিহি আইনকে কেন্দ্র করে। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনকারী বিদেশী সামরিক বাহিনীকে অস্ত্র বা সামরিক সহায়তা প্রদান থেকে বিরত রাখে।
প্রতিবেদনে বলা হয়, ৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের ‘লেহি আইনের’ আওতায় মামলাটি করা হয়েছে। এই আইনে মার্কিন পররাষ্ট্র দফতর বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের মতো গুরুতর মানবিক লঙ্ঘনে জড়িত বিদেশী সামরিক ইউনিটগুলোতে সহায়তা নিষিদ্ধ করে। কিন্তু গাজার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দফতর লেহি আইন বাস্তবায়নে ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে।
বাদীদের পাশাপাশি মামলার সমর্থনকারী বেশ কয়েকজন প্রাক্তন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মতে, অভিযোগে বর্ণনা করা হয়েছে, বাইডেন প্রশাসন ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের নীতি উপেক্ষা করে গাজায় আক্রমণ করতে সাহায্য করেছে। এই কাজে বাইডেন প্রশাসনের সাথে আরও ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত রয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করলে ওয়াশিংটনের কাছ থেকে সহায়তা স্থগিত হয়ে যাবে। এ বিষয়টি মাথায় রেখে আইনটিতে ফাঁকফোঁকর তৈরি করেছিলো। যাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বিনা বাধায় সামরিক সাহায্য দেয়া যায়।
এমনই একটি ফাঁক হল পররাষ্ট্র দফতরের ‘ইসরায়েল লিহি ভেটিং ফোরাম’ প্রতিষ্ঠা। মামলায় বলা হয়েছে যে “ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর গাজায় আক্রমণ করে মানবাধিকারের যে গুরুতর লঙ্ঘন করেছে, তা বাধাগ্রস্ত করার জন্যই এই ডিজাইন করা হয়েছে।
গত অক্টোবরে, পদত্যাগকারী স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা জশ পল স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মামলাটি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি ইসরায়েল লিহি ভেটিং ফোরামের অংশ হিসেবে অনেক কিছু খুবই কাছ থেকে দেখেছি। ইসরায়েলি সামরিক বাহিনী গুরুত্বর মানবাধিকার লঙ্ঘন করছে যেনেও রাজনৈতিক পরিণতির ভয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক ছিলেন।”
মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, গত এপ্রিল মাসে, মার্কিন পররাষ্ট্র দফতর পাঁচটি ইসরায়েলি নিরাপত্তা ইউনিট গুরুতর মানবাধিকার লঙ্ঘন করার বিষয়টি নির্ধারণ নিশ্চিত করে।
তবে ওয়াশিংটন নির্ধারণ করে যে তাদের মধ্যে চারটি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেনি এবং এখনও মার্কিন নিরাপত্তা সহায়তা পেতে পারে। অন্যদিকে পঞ্চম ইউনিটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইসরায়েল সরকারের সাথে স্টেট ডিপার্টমেন্ট যোগাযোগ করবে।
সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)-এর সহায়তায় দায়ের করা এই মামলাটি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত খারিজ করে দেয়। তবে, আরেকটি আপিল আদালতের তিন বিচারকের প্যানেল খারিজকে পুনর্বিবেচনায় নিয়েছে। সব মিলিয়ে, মামলাটি আবার দেখার জন্য ১১ বিচারকের প্যানেলের প্রয়োজন হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ