নবীন নিউজ ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ০৭:০৫ পি.এম
ছবি- সংগৃহীত।
রাজশাহীর পবার রহমান হিমাগার থেকে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে সেই আলু বিক্রি করা হয়। এ আলু কেনা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পবা উপজেলার রহমান হিমাগারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত ৩০ নভেম্বরের পর হিমাগারে আলু রাখা যাবে না- এই সরকারি আদেশ বাস্তবায়নে পবার খিদিরপুরের রহমান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ করা হয়। পরে ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতি কেজি আলু ৩৯ টাকা দরে বিক্রি করা হয়। এসময় স্বল্পমূল্যে আলু কেনা নিয়ে ক্রেতাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, জব্দ করা আলুর ক্রেতারা প্রতি কেজি ৩৯ টাকা দরে কিনে খুচরা বাজারে ভোক্তাদের কাছে প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করবে।
এর দুদিন আগে পবা উপজেলার দুটি হিমাগার থেকে ১৯৫৭ বস্তা আলু জব্দ করে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের ভাষ্য, গত মৌসুমে মজুতদাররা প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা দরে কিনে প্রায় ৮৫ লাখ বস্তা আলু হিমাগারে রেখেছেন। স্টোরেজে রাখার জন্য খরচ হয় বস্তাপ্রতি ১৮০ টাকা থেকে ৩৪০ টাকা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা