নবীন নিউজ ডেস্ক ২১ জানু ২০২৫ ০৯:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীর বাংলাবাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রতিনিধি দলের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযানে জব্দকৃত বইগুলো সরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে বিতরণের কথা ছিল।
অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য এনএসআই শিক্ষা মন্ত্রণালয়কে দেয়। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২টি দোকানের প্রত্যেকটিকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং ৫ হাজার বই জব্দ করে।
অভিযান পরিচালনার সময় বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান ও ১টি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটারে অ্যান্ড কালার লি., সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় ৫ হাজার বই জব্দ করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল দেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।
দোকান ২টি হচ্ছে— বাংলাবাজারের ৬ প্যারিদাশ রোডের বই বাজার বিডি ও প্যারিদাশ রোডের জাহিদ বুক হাউজ।
উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুত, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে এনএসআই নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন