সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফোনে চার্জ দেওয়া নিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত দেড় শতাধিক

নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৯:০৩ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল ফোনে চার্জ দেওয়ার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত দেড় শতাধিক লোক আহত হয়েছে। শনিবার রাত ও রবিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় ১৩০ জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্য দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারের ফার্মেসিতে মোবাইল চার্জে লাগিয়ে যান বর্ণি গ্রামের বাবুল নামের এক ব্যক্তি। কিছুক্ষণ পর চার্জে থাকা মোবাইল নিতে আসেন আরেকজন। ফার্মেসি কর্তৃপক্ষ অন্যের হাতে মোবাইল দিতে অস্বীকৃতি জানালে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। এরপর তা দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে।

শনিবার রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতের সংঘর্ষে আহত ৭৫ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। তবে আহতের সংখ্যা শতাধিক বলে জানায় স্থানীয়রা।

সংঘর্ষ চলাকালে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

রাতে পরিস্থিতি শান্ত হলেও সকাল থেকে বর্ণি ও কাঁঠালগ্রামের লোকজন জড়ো হতে থাকে। সিএনজিচালিত অটোরিকশায় তারা মাইকিং করে গ্রামের লোকজনকে সংঘর্ষে যুক্ত হওয়ার আহ্বান জানায়। পরে দুপুর ১১টার দিকে দুই গ্রামের লোকজন উপজেলার থানা বাজার পয়েন্ট মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সহস্রাধিক মানুষের সংঘর্ষে আতঙ্কিত হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ভিডিও দিয়ে সেনাবাহিনীকে আসার আকুতি জানাতে থাকেন। দুপুর ২টার দিকে বেশ কয়েক গাড়ি সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেনাবাহিনী সেখানে অবস্থান করছিল। সংঘর্ষে আহত ৭০ জনের মতো বিকেল পর্যন্ত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান রাসেল বলেন, ‘সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জনের বেশি আহত লোক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্থানীয় সালিশ ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে। আশা করি, আর সমস্যা হবে না।’ 

আহতের সংখ্যার বিষয়ে তিনি বলেন, ‘আহতদের সংখ্যা নিশ্চিত করে বলা কঠিন। কারণ এ ধরনের সংঘর্ষের পর বেশির ভাগই হাসপাতালে চিকিৎসা নিতে যায় না। নিজেদের মতো করে চিকিৎসা নেয়। তবে বড় ধরনের আঘাতপ্রাপ্ত বা আহতের কোনো খবর এখন পর্যন্ত পাইনি।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা