নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৩:০৫ পি.এম
ছবি- সংগৃহীত।
নির্বাচনে ভূমিধ্বস জয়ের পর থেকেই নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দসই ব্যক্তিদের নিয়োগ দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভা থেকে শুরু করে সব জায়গাতেই রয়েছে তার প্রিয় ব্যাক্তিরা। তবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা সবাই যুক্তরাষ্ট্রের ধনকুবের। আর ট্রাম্পের নতুন প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এক প্রতিবেদনে দাবি করছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে আরও বলা হয়, মন্ত্রিসভায় জায়গা পাওয়াদের সবাই কোনো না কোনোভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বা ট্রাম্পের সংগঠনগুলোতে আর্থিক তহবিল গঠন করেছেন। তাদের মধ্যে শুরুতেই আছেন ইলন মাস্ক। তিনি ২৬২ দশমিক ৯ মিলিয়ন ডলার দিয়েছেন। যার ফলশ্রুতিতে পেয়েছেন সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব।
এছাড়া ২১ দশমিক ২ মিলিয়ন ডলারের বিনিময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিন্ডা ম্যাকমোহান, ৯ দশমিক ৪ মিলিয়ন ডলারের বিনিময়ে বানিজ্য মন্ত্রীত্ব পেয়েছেন হাওয়ার্ড লাটনিক। ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার দিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ারেন স্টিফেনস। আরও অনেকের নাম উঠে এসেছে প্রতিবেদনটিতে।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, দেশের গুরুত্বপূর্ন পদে বাণিজ্যিক ও রাজনৈতিক তহবিল দানকারীরা সরাসরি অংশ নিয়ে নীতি নির্ধারণ করতে পারবেন।
এদিকে গেল মার্চ মাসে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক সাক্ষাতকারে সাউথ ক্যারোলাইনার আইনপ্রনেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালীন উপস্থাপক জর্জ স্টেফানোপলস দশ বারেরও বেশি ট্রাম্পকে ধর্ষক বলে আখ্যা দিয়েছেন। এরপর এবিসি নিউজ ও অনুষ্ঠানটির উপস্থাপকের নামে মানহানির মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে।
আর তাতেই ট্রাম্পের প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে দেড় কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে এবিসি নিউজ। এছাড়া ট্রাম্পের আইনজীবীদের ১ কোটি ডলার ফিও পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে এবিসি নিউজ কর্তৃপক্ষ ও উপস্থাপক জর্জ স্টেফানোপলস ক্ষমা চাইবেন ট্রাম্পের কাছে। তার এমন শর্তে সংবাদমাধ্যমটি পুরোপুরি সম্মত হয়েছে বলে জানা গেছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ