রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতে মুসলিমরা আর সংখ্যালঘু থাকব না, সংখ্যাগুরু হব: কলকাতার মেয়র

নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০২:২০ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বাংলাদেশের ‘সংখ্যালঘু নির্যাতনের’ অভিযোগ নিয়ে ভারতের বেশিরভাগ রাজনৈতিক দল যখন একাট্টা, এবার নিজদেশের সংখ্যালঘু ইস্যুতে পক্ষে-বিপক্ষে তারা। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বাংলাদেশ ইস্যুতে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে চায়।  

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বিজেপির চেয়ে কয়েকধাপ এগিয়ে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছেন। এবার সংখ্যালঘু ইস্যুতে মমতার এক মন্ত্রীই বিজেপির তোপের মুখে পড়েছেন।

সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে কলকাতা পৌরসভার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। ‘ফিরহাদ ৩০’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন, একদিন মুসলিমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হবেন৷ আর এই বক্তব্য মেনে নিতে পারেনি বিজেপি। সমালোচনায় সরব হয়েছে দলটি৷ 

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই অনুষ্ঠানের ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ‘আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি, যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৩৩ শতাংশ এবং সারা দেশে ১৭ শতাংশ। অথচ আমাদের ভারতে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। এখন আমাদের সঙ্গে অন্যায় হলে, রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি। কিন্তু, এমন দিন আসবে যখন আমরা বিচার দেব ৷ আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’

ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের’ অভিযোগ এনেছে।

কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ফিরহাদ ৷ তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্টে সংখ্যালঘু দুই-তিনজন বিচারপতি রয়েছেন । কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি।আগামীদিনে কলকাতা হাইকোর্টে আমরাই সব থেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব’ ।

পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কলকাতার মেয়র, তৃণমূলের ফিরহাদ হাকিমের পক্ষ থেকে একেবারে বিষাক্ত বক্তব্য। তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দিচ্ছেন এবং বিপজ্জনক এজেন্ডা প্রচার করছেন।’

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘হাকিমের কথা কতটা ভয়ংকর ও বিদ্বেষমূলক সেটা ভাবতে হবে। আমরা জানতে চাই তৃণমূলের সকলে কি হুমায়ূন আর হাকিম? দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হলে, তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে হবে। জনসংখ্যার জোরে ক্ষমতা দখলের কথা ভাবছে। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করব ৷উনি কি ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা ও মেয়র পদ থেকে সরাবেন, সেটা জানতে চাই’।

বিশ্লেষকরা বলছেন, বিজেপি নেতারা দিনের পর দিন সাম্প্রদায়িক বক্তব্য, আর মুসলিমবিরোধী তীবৃ ঘৃণা ছড়িয়ে এলে তখন আর ধর্মনিরপেক্ষ মনোভাব বজায় থাকে না।  স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের প্রচারণায় মুসলিমদের নিশানা করে বক্তব্য দেন।  

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় বাংলাদেশ বিরোধী বক্তব্য দেন। অনেকের মতে, অমিত শাহের বাংলাদেশ বিরোধী বক্তব্য মুসলিমদের লক্ষ্যবস্তু করেই। 

আর এখন ফিরহাদ হাকিমের এক বক্তব্যই বিজেপি গলদঘর্ম করতে পারছে না।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ