শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

চার বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি, তারপর যা ঘটলো..

নবীন নিউজ, ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১২:৩৮ পি.এম

সংগৃহীত ছবি

এক তরুণীর সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কে ছিলেন এক যুবক। তবে সেই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন সদ্য শিক্ষক হওয়া ওই যুবক। এ কারণে তাকে বন্দুকের মুখে অপহরণ করে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। যুবকের নাম অবনীশ কুমার। তিনি সম্প্রতি শিক্ষক হওয়ার জন্য হার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 গত শুক্রবার (১৩ ডিসেম্বর) নিজের কর্মস্থলে (স্কুল) যাচ্ছিলেন অবনীশ। পথে দুটি স্করপিও গাড়ি তার রিকশার পথরোধ করে। সেখান থেকে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি বন্দুকের মুখে তাকে তুলে নিয়ে যান এবং কয়েক ঘণ্টার মধ্যে তাকে মারধর করে গুঞ্জন নামের তার প্রেমিকার সঙ্গে বিয়ে দেয়। যদিও অবনীশ গুঞ্জনের সঙ্গে তার প্রেমের কথা অস্বীকার করেছেন।
 
অবনীশ কুমার বিহারের বেগুরসরাই জেলার রাজৌরার বাসিন্দা সুধাকর রাইয়ের ছেলে। সম্প্রতি সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন অবনীশ এবং কাটিহার জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে তার পোস্টিং হয়েছে।
 
গুঞ্জনের দাবি, অবনীশের সঙ্গে তার চার বছরের গভীর সম্পর্ক ছিল। তারা একাধিকার দেখাও করেছেন। অবনীশ তখন তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
 
গুঞ্জন বলেন, ‘সে (অবনীশ) আমাকে তার স্কুলেও নিয়ে গিয়েছিল। পরে আমি যখন আমার বাড়িতে তার কথা জানায় এবং তারা তাকে বিয়ের কথা বলে তখন সে সম্পর্ক অস্বীকার করে। এটা কখনোই মেনে নেয়া যায় না।’ 
 
এরপরই অবনীশকে অপহরণ করা হয়। ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, অবনীশকে বেশ কয়েকজন লোক ধরে রেখেছেন। আর বিয়ের শাড়ি এবং সিঁদুর পরে তার কাছে দাঁড়িয়ে কনে গুঞ্জন।
 
বিয়ের পর গুঞ্জন তার পরিবারকে নিয়ে রাজৌরায় অবনীশের বাড়িতে গেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর অবনীশের পরিবার গুঞ্জনকে তাদের পুত্রবধু হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। অবনীশও পালিয়ে যান। 
 
গুঞ্জনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন অবনীশ। তার ভাষ্য, ‘মেয়েটির সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সে আমাকে বারবার ফোন করত ও পিছু নিয়ে হয়রানি করত। ঘটনার দিন আমি স্কুলে যাওয়ার সময় কিছু লোক আমাকে একটি গাড়িতে করে অপহরণ করে। তারা আমাকে মারধর করে এবং সিঁদুর পরাতে বাধ্য করে।’ 
 
এরপর বিচারের আবেদন জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গুঞ্জন। অবনীশও অপহরণ ও মারধরের অভিযোগে থানায় একটি মামলা করেছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ