নবীন নিউজ ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৬:৪৪ পি.এম
ছবি- সংগৃহীত।
গান-বাজনা হারাম ফতোয়া দেওয়ার পর ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ ১০ জন।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার সাতগাছী গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ৩০টির বেশি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নাতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির উপস্থিতিতে ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। ওই ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা বাধা দেন।
তখন মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় হাকিম মোল্লা ও কাশেম মোল্লা সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় ভাঙচুর করা হয় অন্তত ৩০টি ঘরবাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ফতোয়া দেওয়া নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা