দীর্ঘদিন ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে সরকারি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি। খবর ডনের।
মঙ্গলবার(১২ মার্চ) প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন জারদারি।
বিবৃতিতে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় তিনি বেতন নেবেন না। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। '
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে আমি প্রতিটি সম্ভাব্য উপায়ে জাতিকে সমর্থন ও সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
এর আগে গত সোমবার পাকিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথ পড়ান প্রেসিডেন্ট জারদারি। পরে মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন গত শনিবার। তিনি পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়ে প্রেসিডেন্ট হন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ