সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি এবার বলিউডে পা রাখতে চলেছেন। তবে গানের মাধ্যমে নয়। তিনি অভিনেত্রী হিসেবেই আত্মপ্রকাশ করবেন।
সন্দীপ সিং পরিচালিত দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করবেন নাতনি জানাই। এই সিনোমায় তাঁকে ছত্রপতি শিবাজী মহারাজের শত্রু রানি সাই ভোঁসলের চরিত্রে দেখা যাবে। এই কথা এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে।
আশা ভোঁসলে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত আমার নাতনি জানাই ভোঁসলেকে সিনেমার জগতের সঙ্গে যুক্ত হতে দেখে। ওকে আসন্ন ছবি দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও এখানে ওর জায়গা তৈরি করতে সক্ষম হবে। ওকে আর সন্দীপ সিংকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’
কেবল আশা ভোঁসলে নন। এই ছবির পরিচালক নিজেও ভীষণ খুশি যে জানাই তাঁর ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছে। তিনি জানিয়েছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি জানাইকে লঞ্চ করতে পেরে। ও নিজেই ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর, এবং একই সঙ্গে ওর যোগ আছে আরো একটি দুর্দান্ত পরিবারের সঙ্গে। লতা মঙ্গেশকর সম্পর্কে ওর ঠাকুমার বোন হন, আর আশা ভোঁসলে ওর নিজের ঠাকুমা। এই পরিচয়গুলো ছাড়া ও নিজেও দারুণ নৃত্যশিল্পী এবং পারফর্মার। আমি নিশ্চিত ও রানি সাই বাইয়ের চরিত্রটি দারুণ ভাবে পালন করবে।’
দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমাটি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর দিন মুক্তি পাবে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’