মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

স্বজনদের খোঁজে আসাদের কুখ্যাত সেদনায়া কারাগারে সিরীয়রা

নবীন নিউজ ডেস্ক ১২ ডিসেম্বার ২০২৪ ১১:৪৫ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন বহু বন্দি। বছরের পর বছর ধরে সেখানে আটকা ছিলেন তারা। নিখোঁজ প্রিয় মানুষটির খোঁজে কারাগারটির সামনে এখনো অবস্থান করছেন অনেক সিরীয়। এমনকি লেবানন থেকেও অনেকে ভিড় করছেন প্রিয় মানুষকে দেখার আশায়।

এক মা অনবরত কাঁদছিলেন ছেলের ছবি দেখে। দীর্ঘ বারো বছর দেখা হয় না তাদের। তবুও ছেলেকে কাছে পেতে হাল ছাড়েননি সিরিয়ার হাকাসা শহরের অসহায় ওই মা। বাশার আল-আসাদের পতনের পর সেদনায়া কারাগারে থাকা শত শত বন্দির ছবি প্রকাশ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। এর মধ্যে রয়েছে তারফাহ দাউদ নামে ওই মায়ের ছেলে বাসিলের ছবিও।

ছেলের সঙ্গে সেদনায়া কারাগারে গিয়ে দেখা করার জন্য অনেক টাকাও খরচ করেছেন তারফাহ। তবে ২০১৬ সালের আগে পর্যন্ত কোনো খোঁজ মেলেনি বাসিলের।
 
অসহায় ওই মা বলেন, ‘এতোদিন আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না। ২০১৫ সালে একজন বিদেশি সাংবাদিক সেদনায়ার বন্দিদের ছবি তুলেছিলেন। সেখান থেকে আমরা তার কথা জানতে পারি যে, আমাদের ছেলে সেদনায়া কারাগারে আছে।’

এদিকে, ৩২ বছর পর নিজ ছেলের সঙ্গে দেখা হলো এক বাবার। বাশারের পতনের পর যেন তার বাড়ি ফেরার স্বপ্ন সত্যি হলো। লেবাননে নিজ বাড়িতে ফিরে গেলেন সুহেল হামউয়ি নামে ওই ব্যক্তি। ১৯৯২ সালের ঈদের দিন তাকে কিছু মানুষ আটক করে নিয়ে যায়। এরপর নিখোঁজ ছিলেন বহু বছর। পরিবারের কাছে আবার ফেরত যেতে পারবেন সে আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
 
তিনি বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য ব্যাপার যে আমি ছাড়া পেয়েছি। এটি চমৎকার একটি বিষয়; কারণ এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হওয়া প্রায় অসম্ভব ছিলো। গেলো ডিসেম্বর আট এর আগে স্বপ্ন দেখাও যেন নিষিদ্ধ ছিলো।’
 
রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের ঝড়ো হামলার মুখে পালিয়েছেন ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তার পতনের পরপরই খুলে ফেলা হয় কুখ্যাত সেদনায়া কারাগারের ফটক। সেখান থেকে মুক্তি পেয়ে যান হাজার হাজার বন্দি।

জানা যায়, সেদনায়াসহ আসাদের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, শুধুমাত্র সেদনায়া কারাগারেই আটক ছিলেন ২০ হাজার মানুষ।

নবীননিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ