নবীন নিউজ, ডেস্ক ০৮ জানু ২০২৫ ০৩:০৯ পি.এম
স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক হানাদারের হাতে শহীদ হন ৩০ লাখ বাঙালি। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত মরদেহ কিংবা সমাধিস্থল খুঁজে পাওয়া যায়নি। সিলেটে ৭১ সালে শহীদ হওয়া এরকম ৫ জনের সমাধির সন্ধান মিলেছে।
যে পাঁচ শহীদের সমাধিস্থল খুঁজে পাওয়া গেছে তারা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আসকর আলীর ছেলে শহীদ আসাদুজ্জামান বাচ্চু, সিলেটের ধোপাদিঘির উত্তর পার এলাকার সাদ উদ্দিন আব্দুল্লাহ আল হাফিজের ছেলে শহীদ আব্দুল আওয়াল আল হাফিজ, খাদিমপাড়ার দত্তগ্রামের মনির আলীর ছেলে শহীদ টুনাই মিয়া, পোড়াবাড়ি এলাকার কান্দ্রু উড়াংয়ের ছেলে শহীদ ফাগু উড়াং এবং দাড়িয়াপাড়ার প্রভাস রঞ্জন দাশের স্ত্রী শহীদ প্রতিরাণী দাস।
১৯৭১ সালের মে মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থান নেয় পাক হানাদার বাহিনী। তারা ফেঞ্চুগঞ্জে নির্মমতা চালাতে থাকে। উপজেলার ইসলামপুর গ্রামে মুক্তিযুদ্ধের সমন্বয়ক ছিলেন আসকর আলী। পাক বাহিনী আসকর আলীর খোঁজ করতে থাকে। আসকর আলীকে না পেয়ে ক্ষোভে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় এক ব্যক্তি শহীদ আসাদুজ্জামান বাচ্চুকে চিনিয়ে দেয় যে তিনি আসকর আলীর ছেলে! পাক হানাদার বাহিনী তখন বাচ্চুকে ধরে নিয়ে যায়।
এরপর তার খোঁজ মিলেনি। স্থানীয়রা ধারণা করছিলেন ফেঞ্চুগঞ্জে হানাদার বাহিনীর জল্লাদখানা খ্যাত কাইয়ার গুদামে বাচ্চুকে হত্যা করে কুশিয়ারা নদী ভাসিয়ে দেয়া হয়েছে। এমনটা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধের গবেষক রিয়াজ উদ্দীন ইসকা।
ঘটনার ৫৪ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অব.) আব্দুস সালাম বীরপ্রতীক ও মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক অপূর্ব শর্মার দীর্ঘ অনুসন্ধানে সন্ধান মিলেছে শহীদ বাচ্চুর সমাধির! সিলেটের সালুটিকরস্থ ক্যাডেট কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি উদ্যানে সন্ধান মিলে ফেঞ্চুগঞ্জের শহীদ আসাদুজ্জামান বাচ্চুসহ আরও ৪ শহীদের সমাধির!
এদিকে শনিবার (৪ জানুয়ারি) সমাধিতে নামফলক স্থাপন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন