শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ফিলিস্তিনের আরও ৬,০০০ একর ভূমি দখল করেছে ইসরাইল

নবীন নিউজ ডেস্ক ০৭ ডিসেম্বার ২০২৪ ০৯:৪১ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

পশ্চিম তীরের প্রায় ৬,০০০ একর ফিলিস্তিনি ভূমি দখলের ঘোষণা দিয়েছে ইসরাইল। এটি মূলত তেলআবিব সরকারের দখলদারিত্ব নীতিরই অংশ এবং কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় দখল।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ শুক্রবার দেশটির টিভি চ্যানেল ১৪-এ ঘোষণা দেন যে, পশ্চিম তীরে ২৪,০০০ দুনাম (৫৯৩০.৫ একর) ভূমি দখল করা হয়েছে। সেই সঙ্গে তিনি এটিকে তথাকথিত ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে ঘোষণা দিয়েছেন।

ইসরাইলি টিভি চ্যানেল ১৪ জানিয়েছে, সর্বশেষ এই সিদ্ধান্তটি ১৯৯৩ সালের অসলো চুক্তির পর থেকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে ঘোষণা করা জমির প্রায় অর্ধেক। এটি একটি বড় পদক্ষেপ, যা আঞ্চলিক পরিকল্পনায় প্রভাব ফেলবে এবং এই অঞ্চলের পরিস্থিতি পরিবর্তন করবে।

ইসরাইলি অর্থমন্ত্রী স্মোটরিচ বলেছেন, সঠিক সময়ে আমরা আজ একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং পশ্চিম তীরের ২৪,০০০ দুনাম ভূমিকে নতুন ‘রাষ্ট্রীয় ভূমি’ ঘোষণা করেছি।

চ্যানেল ১৪-এর তথ্য অনুযায়ী, অবৈধ ইহুদি বসতি মা’আলে আদুমিম, যা দখলকৃত আল-কুদসের পূর্বে অবস্থিত, তা দক্ষিণে প্রায় ২,৬০০ দুনাম (৬৪২ একর) সম্প্রসারণ করা হবে। এর ফলে সেখানে একটি বসতি শৃঙ্খল তৈরি হবে, যা অবৈধ বসতি কেদার-এর সঙ্গে যুক্ত হবে।

এছাড়া দক্ষিণ পশ্চিম তীরের মিগদাল ওজ এবং সুসিয়া এবং জর্ডান উপত্যকায় অবস্থিত ইয়াফিত নামের অবৈধ বসতিগুলোও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমটি। সূত্র: মেহের নিউজ এজেন্সি

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ