নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ১১:৪৮ এ.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় ওই বিক্ষোভ থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চেন্নাইয়ে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি ও অন্যান্য সংগঠনের শত শত কর্মী-সমর্থক। চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ থেকে ১০০ নারীসহ অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, চেন্নাইয়ে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন মুন্নানির নেতা রাজু। বিক্ষোভে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএসের কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইসামি অংশ নেন।
বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের পর আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় চেন্নাইয়ের পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেন এবং কয়েকশ নেতাকর্মীকে আটক করেন।
আটককৃত আন্দোলনকারীদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি ও এমটিসির অতিরিক্ত বাসে করে সরিয়ে নেওয়া হয়। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া ছাড়া আন্দোলন করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চেন্নাইয়ের এগমোর থানা পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ