পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের সকল রোজাদারসহ মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় রোববার(১০ মার্চ) দেওয়া শুভেচ্ছা বার্তায় গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ বছর পবিত্র রমজান মাসটি এসেছে অপরিসীম যন্ত্রণার মুহূর্তে।
বাইডেন তার শুভেচ্ছা বার্তায় বলেন, গাজায় ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিকসহ হাজার হাজার শিশু। কেউ কেউ আমেরিকান মুসলমানদের পরিবারের সদস্য, যারা আজ তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে নিয়ে গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে বাইডেন বলেন, যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেকেরই জরুরিভিত্তিতে খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয় প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজায় আরও মানবিক সহায়তা পাঠাতে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিতে থাকবে। এ ছাড়াও গাজার উপকূলে একটি অস্থায়ী বন্দর স্থাপনের জন্য মার্কিন সামরিক বাহিনী কাজ শুরু করেছে। আমরা স্থলপথে ত্রাণ সরবরাহ প্রসারিত করার জন্য ইসরায়েলের সঙ্গে জোর দিয়ে কাজ চালিয়ে যাব।
বাইডেন তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির দীর্ঘমেয়াদী ভবিষ্যতের দিকে বিনির্মাণ চালিয়ে যাবেন তারা। এতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সমানভাবে স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির অংশীদারিত্ব নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত করতে হবে। স্থায়ী শান্তির দিকে এটাই একমাত্র পথ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের কোনো জায়গা নেই। এটি এমন একটি দেশ, যেটি ধর্ম পালনের স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত এবং মুসলমান অভিবাসীসহ সকল ধর্মের অভিবাসীদের অবদানের ওপর নির্মিত।
এ সময় প্রেসিডেন্ট বাইডেন পবিত্র রমজানে মুসলমানদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর এবং বরকতময় মাস কামনা করেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ