মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কেমিক্যালে চুবিয়ে বাজারজাত করা হচ্ছে জলপাই

নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ০১:০৫ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মৌসুমি ফল জলপাই। টকজাতীয় এ ফল লবণে মিশিয়ে কাঁচা, পাকা বা সেদ্ধ করেও খাওয়া যায়। জলপাইয়ের আচার, জ্যাম, জেলি মুখরোচক খাবার। কিন্তু এ নির্দোষ ফলটিকে কেমিক্যাল প্রয়োগ করে বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে। 

বাংলাদেশে আগে খামার আকারে জলপাই আবাদ হতো না। গৃহস্থের বাড়ির আঙিনায় আর দশটি পুষ্টিকর ফলের সঙ্গেই জলপাই গাছ শোভা পেত। কিন্তু এক দশক আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারী-১ জাতের জলপাই অবমুক্ত করায় দেশি ফল জলপাই চাষে সাড়া পড়ে। 

পরিসংখ্যানে দেখা যায়, সারা দেশে বিক্ষিপ্তভাবে প্রায় ১৩ হাজার একরে জলপাইয়ের আবাদ হয়। দেশের বিশেষ ভৌগোলিক এলাকা মধুপুর গড়ের মধুপুর, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ঘাটাইল, ভালুকা, সখীপুর, ধনবাড়ীর অংশবিশেষ ও জামালপুর সদর উপজেলার অংশবিশেষে গৃহস্থরা উদ্যানভিত্তিক জলপাই আবাদ করছেন। চাহিদা থাকায় জলপাইয়ের বাজারজাতকরণেও কোনো সমস্যা নেই বলে জানায় ময়মনসিংহ ও টাঙ্গাইল কৃষি অফিস। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বুলেটিনে বলা হয়-জলপাই স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর। বিভিন্ন কোম্পানি জলপাইয়ের আচার, চাটনি, জ্যাম, জেলি তৈরি করছে।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের গযেণায় বলা হয়, জলপাইয়ে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্টসহ বহুমুখী ঔষধি গুণ রয়েছে। 

মধুপুর উপজেলার আউসনারার সবুজ মিয়া এবং ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুরের নজরুল ইসলাম জানান, জলপাই গাছে তেমন রোগবালাই বা পোকামাকড় দেখা যায় না। সার ও সেচ লাগে না। বড় গাছ থেকে ছয়-সাত মণ জলপাই মেলে। কাঠ টেকসই। এজন্য অনেকেই গাছ লাগাচ্ছেন।

শোলাকুড়ির মোফাজ্জল হোসেন জানান, কার্তিক থেকে পৌষ জলপাই নামে। মুক্তাগাছার গাবতলী ও চেচুয়া, মধুপুরের জলছত্র, মোটেরবাজার ও মধুপুর সদর, ফুলবাড়িয়ার আছিম ও কিশোরগঞ্জ, ঘাটাইলের গারো বাজার, জামালপুর সদরের ছোনটিয়া ও নান্দিনা এবং ধনবাড়ী হাটে প্রচুর জলপাই ওঠে। 

স্থানীয় পাইকাররা জলপাই কিনে কাওরান বাজারে চালান দেয়। কিন্তু লোভী পাইকাররা জলপাই কিনে বস্তাবন্দির আগে কেমিক্যাল মেশায়, যাতে সহজে না পাকে। এজন্য ক্ষতিকর হরমোন, শ্যাম্পু বা গুঁড়া সাবান ব্যবহার করে। ডেকচি ভর্তি পানিতে হরমোন, শ্যাম্পু বা গুঁড়া সাবান গুলিয়ে জলপাই চুবানো হয়। এরপর ডেকচিতে নেমে দুই পায়ে জলপাই মাড়াতে থাকে। সাদা ফেনা বালতি উপচিয়ে না পড়া পর্যন্ত দলন কাজ চলে। কেমিক্যাল মেশানো জলপাই বস্তাভর্তি হয়। 

জলপাই এমন একটি ফল যার কোনো বাড়তি খোসা নেই। ভোক্তা সরাসরি এটি ভক্ষণ করে। বাজারজাতকরণের নামে কেমিক্যাল, সাবান বা শ্যাম্পু যেটাই প্রয়োগ করা হোক না কেন, এতে জলপাই বিষাক্ত হতে বাধ্য

জলপাইয়ের পাইকার রহিম মিয়া জানান, ক্রেতারা খসখসে বা দাগপড়া জলপাই কিনতে চায় না। এজন্য জলপাই পরিশোধন করা হয়। তবে নিষিদ্ধ বা ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে নয়, শ্যাম্পু বা গুঁড়া সাবান মিশিয়ে চুরানোর কাজ হয়। এতে জলপাইয়ের রং চকচকে হয়। গ্রাহকের বেশি নজর পড়ে। মূলত আড়তদারের পরামর্শেই জলপাই চুবানো হয়। চুবানো জলপাই সহজে পাকে না এবং বেশি দিন আড়তে সংরক্ষণ করা যায়। আস্তে ধীরে তা বিক্রি করা যায়।

ফল-ফসলে কেমিক্যাল প্রয়োগ নিয়ে গবেষণা করেন একটি বেসরকারি সংস্থার কৃষিবিদ নজরুল ইসলাম। তিনি জানান, জলপাই এমন একটি ফল যার কোনো বাড়তি খোসা নেই। ভোক্তা সরাসরি এটি ভক্ষণ করে। বাজারজাতকরণের নামে কেমিক্যাল, সাবান বা শ্যাম্পু যেটাই প্রয়োগ করা হোক না কেন, এতে জলপাই বিষাক্ত হতে বাধ্য। 

মধুপুর উপজেলা স্যানেটারি ইনসপেক্টর বিলকিস আরা জানান, তিনি এমন খবর জানেন না। তবে হাটবারে বাজার পরিদর্শন করে এমন অভিযোগের সত্যতা খুঁজে দেখবেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা