মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রমজানের জন্য চিনি-ছোলা-তেল আমদানির অনুমতি

নবীন নিউজ, ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ০৫:৪২ পি.এম

সংগৃহীত ছবি

আসন্ন রমজান এবং স্থানীয় চাহিদা মেটাতে এলএনজি, সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির কয়েকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) সভায় এ-সংক্রান্ত কয়েকটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হতে দেবে না অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, বাজারে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য আমরা ৪টি পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, আগামী রমজানকে সামনে রেখে ছোলা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। শিগগিরই আমরা একই কারণে আমদানির দিকে যাব।

তিনি আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করব এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে, যাতে মানুষের ভোগান্তি না হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পৃথক দুটি প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা লিমিটেড টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি এলপি ৬৮৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩৩ লাখ ৬৬ হাজার এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) সমন্বিত একটি এলএনজি কার্গো সরবরাহ করবে।

একই কোম্পানি ৬৬৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একই পরিমাণের আরেকটি কার্গো সরবরাহ করবে, প্রতিটি এমএমবিটিই’র মূল্য ১৪ টাকা ৬৫ পয়সা পড়বে। বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১০১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার টন ছোলা আমদানি করবে। এর মধ্যে অস্ট্রেলিয়ার ডিএসএল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে ৪ হাজার টন এবং অস্ট-গ্রান্ট পিটিওয়াই লিমিটেড ৬ হাজার টন ছোলা সরবরাহ করবে।

টিসিবি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) স্থানীয় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে ৫৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল কিনবে।

টিসিবি স্থানীয় সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার টন চিনি কিনবে। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১২০ টাকা ৯২ পয়সা।

শিল্প মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজার থেকে ১৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানি করবে। এতে প্রতি টনের মূল্য পড়বে ৩৬৬ মার্কিন ডলার।

বিআইসিআই সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৩৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আরও ৩০ হাজার টন বাল্ক দানাদার ইউরিয়া আমদানি করবে। এতে প্রতি টনের দাম পড়বে ৩৮২ দশমিক ৬৭ মার্কিন ডলার।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন