নবীন নিউজ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ০৪:৩০ পি.এম
সংগৃহীত ছবি
পচা গাজর, পচা টমেটো, পচা তেঁতুল ও পচা জলপাই দিয়ে সস তৈরি করে রাজধানী ঢাকার নামিদামি হোটেল ও রেস্তোরাঁ পরিবেশন করা হতো।
এসব ভেজাল সস তৈরি করে আসছিল ফারজানা ফুড প্রোডাক্টস নামে একটি কারখানা। রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় এর অবস্থান।
কারখানায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি ভেজাল সস, ৫০০ কেজি অর্ধপচা গাজর, ২০০ কেজি অর্ধপচা জলপাই উদ্ধার করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মো. ফরিদ হোসেন বেল্লালকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বিষয়টি জানিয়েছেন।
এসময় ইমরান হোসেন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সসের কারখানার সন্ধান পায় থানা পুলিশ। বাড়িটির আন্ডারগ্রাউন্ড, প্রথম ও দ্বিতীয় তলায় কারখানা খুলে তৈরি করা হচ্ছিল গাজর, টমেটো, তেঁতুল ও জলপাইয়ের ভেজাল সস।
তিনি জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে এসব ভেজাল সস উৎপাদন ও বিক্রি করে আসছিল। এসব ভেজাল সস রাজধানী ঢাকার নামিদামি হোটেল ও রেস্তোরাঁ পরিবেশন করা হতো। কোনো ধরনের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা গাইডলাইন ছাড়াই নোংরা পরিবেশে সস তৈরি হতো পচা গাজর, টমেটো, তেঁতুল ও জলপাই দিয়ে। সস মজুত করা হতো প্লাস্টিকের নোংরা ড্রামে।
তিনি আরো জানান, ভেজাল কারখানাটি সিলগালা করা হয়েছে। কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
যেকোনা ভেজাল পণ্য উৎপাদনকারী কারখানায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন