নবীন নিউজ, ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ১০:৩৬ এ.এম
দুনিয়ায় প্রতিটি মানুষ তার জ্ঞানের দিক থেকে সংকীর্ণ অবস্থানে থাকে। কেউই কোনো বিষয়ে পরিপূর্ণ জানতে পারে না। আর প্রত্যেক জ্ঞানীর চেয়েও বড় জ্ঞানী আছে। এজন্য অন্যের পরামর্শ নেয়া বুদ্ধিমানের কাজ।
আল্লাহ তাআলা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে বলেছেন, তিনি নবীজি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে উদ্দেশ্য করে বলেন, আপনি বিভিন্ন বিষয়ে তাদের (সাহাবায়ে কেরামের) সঙ্গে পরামর্শ করে সম্পাদন করুন’ (আলে ইমরান ১৫৯)।
এই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহ ও তার রসুলের জন্য এই পরামর্শের কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ পাক এই পরামর্শকে আমার উম্মতের জন্য রহমত ও বরকত সাব্যস্ত করেছেন।’ (আনওয়ারুল কুরআন ১/৫৪৬)।
যেখানে নবীজিকে পরামর্শ করে কাজ করতে বলা হয়েছে সেখানে একজন মুমিনের জন্য তো আরও বেশি গুরুত্বের। আল্লাহ তাআলা একজন মুমিনের গুণাবলি জানাতে বলেছেন, (যারা সত্যিকার মুসলমান) তাদের প্রতিটি কাজ হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে (সুরা শুরা ৩৮)।
এ আয়াতে পরামর্শের গুরুত্ব ফুটে উঠেছে। এতে আমাদের প্রতি পরামর্শ সাপেক্ষ কাজে তাড়াহুড়া না করার, নিজস্ব মতকে প্রাধান্য দিয়ে কাজ না করার এবং জ্ঞানী ও সুধীবর্গের কাছ থেকে পরামর্শ নেয়ার নির্দেশ রয়েছে।
কেউ পরামর্শ চাইলে গুরুত্বের সাথে শুনতে হবে এবং উত্তম পরামর্শ দিতে হবে। কোনোভাবে ভুল পরামর্শ দেয়া যাবে না। জেনে-শুনে ভুল পরামর্শ দেয়া মারাত্মক অন্যায় ও গুনাহের কাজ।
পরামর্শ গ্রহীতার মনোরঞ্জন ও চাহিদার জন্য ভুল পরামর্শ দেয়াও আমানতের খেয়ানতের মতো মারাত্মক অন্যায় কাজ। রসুলুল্লাহ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মে ইরশাদ করেন, ‘যার কাছে তার কোনো ভাই পরামর্শ কামনা করল আর সে ভুল পরামর্শ দিল সে আমানতের খেয়ানত করল’।
দীনি বিষয়ে পরামর্শ করতে হলে অবশ্যই এমন মানুষের থেকে পরামর্শ গ্রহণ করা যার দীন সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা রয়েছে এবং আমল ও আকিদায় কোনো ভ্রষ্টতা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ দীনি বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে অথবা জেনারেল শিক্ষিত লোকের সঙ্গে পরামর্শ করে। আর সে ব্যক্তির দীনি বিষয়ে ইলম না থাকার দরুন ভুল পরামর্শ দেয়। ফলে নিজেও পথভ্রষ্ট হয় অপরকে পথভ্রষ্ট করে।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?