নবীন নিউজ ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ০৯:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মুঈদ ফারুকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের টোকাই ও অভদ্র বলে কটাক্ক করার অভিযোগ উঠেছে।
জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে শনিবার (২ অক্টোবর) বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিও-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতা এম এ মুঈদ ফারুক বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন নিরাপদ নয়। যদি তিনি জানতেন এ দেশ এককালে রাজাকারের দেশ হবে। তাহলে তিনি মুক্তিযুদ্ধ না করে রাজাকার হয়ে যেতেন। কেন স্বাধীন দেশে শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দেবে?
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররাই তো এ বৈষম্য তৈরি করছে। দেশে আগে কোনো বৈষম্য ছিল না।
তিনি বলেন, এখন এসেছে সমন্বয়ক। এই চ্যাংড়া পাংড়া টোকাই পোলাপাইন যদি দেশ চালায়, তাহলে তোমরা লেখাপড়া করে কী করবে?
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মুঈদ ফারুক আরও বলেন, তোমরা কোনোদিন ইউনিভার্সিটিতে চান্স পেলে ছাত্র রাজনীতিতে জড়াবে না। কোনো রূপ আন্দোলন শুরু হলে তোমরা সোজা বাড়িতে চলে আসবে।
ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘দেখো ওরা কি সভ্য নারী? এগুলো সভ্যতা হারিয়ে ফেলেছে।’
এদিকে, এম এ মুঈদ ফারুকের এ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে অনেকেই অনেক ধরণের মন্তব্য করেছেন। এ ছাড়া অনেকে তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা